Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'ধোনি, বিরাট ছাড় পেলে দিগ্বেশের নির্বাসন কেন?' বিতর্কিত স্পিনারের পাশে দাঁড়ালেন সেহওয়াগ

সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মাকে আউট হওয়ার পর তাঁর সামনে একইভাবে উচ্ছ্বাস দেখান দিগ্বেশ। পরপর নিয়ম ভাঙার জেরে এ যাত্রা বড় মাপের জরিমানা গুনতে হয় তাঁকে। পাশপাশি নেমে আসে নির্বাসনের খাঁড়া। 

'ধোনি, বিরাট ছাড় পেলে দিগ্বেশের নির্বাসন কেন?' বিতর্কিত স্পিনারের পাশে দাঁড়ালেন সেহওয়াগ

সেহওয়াগ ও দিগ্বেশ

শেষ আপডেট: 29 May 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: আইন বা নিয়ম পক্ষপাতদুষ্ট নয়, সবার জন্য সমান হওয়া উচিত।

এই নীতিবাক্য বিসিসিআইকে (BCCI) মনে করালেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। সমস্যার কেন্দ্রে দিগ্বেশ রাঠী (Digvesh Rathi)। লখনউ সুপার জায়ান্টের (LSG) এই তরুণ স্পিনার সম্প্রতি উইকেট নিয়ে উৎসব প্রদর্শন করে খবরের শিরোনামে এসেছেন। তাঁর সিগনেচার ‘নোটবুক সেলিব্রেশন’ (Notebook Celebration), যেখানে আউট হওয়া ব্যাটসম্যানের মুখের সামনে দিগ্বেশকে দস্তখত করতে দেখা যায়, সেখানে অনেকেই অপমান ও অশিষ্ট আচরণের গন্ধ পেয়েছেন। ফলে একবার নয়, একাধিক ম্যাচে আচরণবিধি উল্লঙ্ঘনের জেরে শাস্তির কোপে তরুণ বোলার।

সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মাকে আউট হওয়ার পর তাঁর সামনে একইভাবে উচ্ছ্বাস দেখান দিগ্বেশ। পরপর নিয়ম ভাঙার জেরে এ যাত্রা বড় মাপের জরিমানা গুনতে হয় তাঁকে। পাশপাশি নেমে আসে নির্বাসনের খাঁড়া। সোশ্যাল মিডিয়াতেও দিগ্বেশকে একহাত নেন অনেকে।

যদিও এই ইস্যুতে বোলারের পাশে দাঁড়িয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ। একদা ডাকাবুকো ব্যাটসম্যানের বুক বাজিয়ে ঘোষণা—দিগ্বেশের লঘু পাপে গুরু দণ্ড হয়েছে। তাঁর পূর্বসূরীদের অনেকেই এরকম বা এর চেয়েও বড় মাপের নিয়ম ভেঙেছেন। কিন্তু তাঁদের কারও ঘাড়ে শাস্তির কোপ পড়েনি! তুলনায় বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নামও টেনেছেন বীরু।

সেহওয়াগ বলেছেন, ‘আমার মতে, নির্বাসন একটু কড়া শাস্তি। এ বছর আইপিএলে ওর প্রথম সিজন। কিন্তু মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) এক সময় জোর করে মাঠে ঢুকে পড়েছিল। তখন বহিষ্কৃত হননি। বিরাট কোহলি (Virat Kohli) আম্পায়ারের সঙ্গেও দিগ্বেশের ঢঙেই কথা বলেছে। কে জানে কত বার! তাকেও নির্বাসন দেওয়া হয়নি। তাই দিগ্বেশকেও ছাড় দেওয়া উচিত ছিল। কারণ, ও তরুণ ক্রিকেটার। সদ্য সবার নজরে এসেছে। ওকে ছাড়াই যেত।‘

উল্লেখ্য, ২০১৯ সালে নো-বলের একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট মহেন্দ্র সিং ধোনি ডাগ আউট থেকে সটান মাঠে ঢুকে পড়েন। তারপর আম্পায়ারের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কাতর্কিতে। ওই ম্যাচ ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কিন্তু তার জন্য ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা হয় মাত্র—একটি ম্যাচের জন্যও নির্বাসনে যাননি ধোনি।

একইভাবে আঠারো বছরের আইপিএল কেরিয়ারে বহুবার আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়িয়েছেন বিরাট কোহলি। শাস্তি হিসেবে একটি ম্যাচেও বাইরে বসতে হয়নি। এই দুজনের কথা তুলনায় টেনে সরবে দিগ্বেশের পাশে দাঁড়িয়েছেন সেহওয়াগ।


```