Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ICC Rankings: আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত, কোথায় দাঁড়িয়ে বিরাট?

রোহিতের অভিজ্ঞতা, কোহলির ফিরে আসা আর শুভমানের উত্থান—সব মিলিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আগের চেয়েও ভয়ংকর।

ICC Rankings: আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রোহিত, কোথায় দাঁড়িয়ে বিরাট?

রোহিত ও বিরাট

রূপক মিশ্র

শেষ আপডেট: 12 November 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের প্রাক্তন অধিনায়ক নিজের অবস্থান আরও মজবুত করেছেন ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে। অন্যদিকে, দীর্ঘদিন পর ছন্দে ফিরে বিরাট কোহলি (Virat Kohli) উঠে এলেন পঞ্চম স্থানে। তরুণ অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) রয়েছেন চতুর্থ স্থানে। অর্থাৎ, শীর্ষ পাঁচে তিন ভারতীয়—যা আবারও প্রমাণ করছে টিম ইন্ডিয়ার ব্যাটিং আধিপত্য।

চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকেই রোহিত দুর্দান্ত ছন্দে। সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজেও তাঁর ব্যাটে ছিল পরিপক্বতা, শান্ত মেজাজ আর আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যেন পুরনো হিটম্যানের অবতারে ধরা দেন।

অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে করেন ৭৩ রান—নিখুঁত টাইমিং আর সংযত ব্যাটিংয়ে সাজানো ইনিংস। তবে সিডনিতে সিরিজের শেষ ম্যাচে রোহিত ছিলেন এককথায় অনবদ্য। অপরাজিত ১২১ রানে দলকে জেতান, ফের শীর্ষে ফেরেন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে।

বর্তমানে রোহিতের পরেই রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (Daryl Mitchell)। চতুর্থ স্থানে শুভমান গিল (৭৪৫ পয়েন্ট) এবং পাঁচ নম্বরে কোহলি (৭২৫ পয়েন্ট)। অর্থাৎ, ভারতের তিন ব্যাটারই শীর্ষ পাঁচে।

সূত্রের খবর, রোহিত শর্মা ফিটনেস ও ম্যাচ রিদম ধরে রাখতে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy) এবং সম্ভব হলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও (Syed Mushtaq Ali Trophy) মাঠে নামতে পারেন। ঘরোয়া ক্রিকেটে ফেরার এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে, ব্যস্ত আন্তর্জাতিক সিজনের আগে নিজেকে তীক্ষ্ণ রাখতে কতটা মুখিয়ে দলের অভিজ্ঞ ওপেনার।

অন্যদিকে, কোহলির অস্ট্রেলিয়া সিরিজটা শুরু হয়েছিল খারাপভাবে। প্রথম দু’টি ম্যাচে টানা শূন্য রানে আউট—কেরিয়ারে বিরল ব্যর্থতা। সমালোচনা শুরু হলেও তৃতীয় ম্যাচে চেনা বিরাট। ধীরস্থির ইনিংসে অপরাজিত ৭৪ রানে দলকে জেতান, প্রমাণ করে দেন ফর্ম আসে-যায়, ক্লাস রয়ে যায়।

বর্তমানে ভারতীয় দলও ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে। টেস্টে চতুর্থ স্থানে—অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার পরেই। রোহিতের অভিজ্ঞতা, কোহলির ফিরে আসা আর শুভমানের উত্থান—সব মিলিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আগের চেয়েও ভয়ংকর। সামনে ব্যস্ত মরশুম। যা শুরুর আগে এই তিন নামই দলকে সবচেয়ে বড় ভরসা জোগাচ্ছে।


```