আমার মনে হয় প্রথম ইনিংসে ৩০০ রান ভাল স্কোর হবে। পরের দুই ইনিংসে আমাদের আরও বেশি রান দেখার সম্ভাবনাও রয়েছে। দেখা যাক কেমন হয়। আমার মনে হয় ব্যাট এবং বল উভয়ের জন্যই ভাল হবে।

হেডিংলে
শেষ আপডেট: 17 June 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: কাউন্ট-ডাউন শুরু হয়ে গিয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (IND vs ENG Test Series)।২০ জুন থেকে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। এই টেস্ট সিরিজটি দিয়েই ভারত ও ইংল্যান্ড ২০২৫-২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দল প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে। দলের নতুন অধিনায়ক শুভমান গিল। তাই এই সফর টিম ইন্ডিয়ার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে চলেছে।
সিরিজের প্রথম ম্যাচটি ২০ জুন থেকে শুরু হবে হেডিংলে, লিডসে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে হেডিংলের বাইশ গজ (Headingley Pitch) কেরকম আচরণ করবে।
প্রথম টেস্টের পিচ কেমন হবে?
প্রথম টেস্টের আগে পিচ কিউরেটর (Curator) হেডিংলের বাইশ গজ সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন। ১৬ জুন প্রধান কিউরেটর বলেছেন, তিনি চাইছেন ব্যাট এবং বলের মধ্যে একটি ভাল ভারসাম্য থাকুক।
রেভস্পোর্টজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে পিচ কিউরেটর রবিনসন বলেছেন, তিনি চান ম্যাচটি পুরো পাঁচ দিন স্থায়ী হোক এবং পূর্ববর্তী WTC চক্রে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচগুলির মতো তিন দিনে শেষ না হোক।
কিউরেটর আরও বলেন, হেডিংলির পিচে সিম এবং বাউন্সের ইতিহাস থাকলেও, তিনি আশা করেন যে টেস্ট ম্যাচে প্রথমে ব্যাট করা দল মোট ৩০০ রান করবে। রবিনসন বলেন, "আমার মনে হয় প্রথম ইনিংসে ৩০০ রান ভাল স্কোর হবে। পরের দুই ইনিংসে আমাদের আরও বেশি রান দেখার সম্ভাবনাও রয়েছে। দেখা যাক কেমন হয়। আমার মনে হয় ব্যাট এবং বল উভয়ের জন্যই ভাল হবে। আদর্শভাবে বোলাররা শুরুতে সাহায্য পাবে এবং তারপর খেলা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সমান হতে শুরু করবে। তাপমাত্রা ২৭-২৮ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে বেশ গরম থাকবে। তাই শুরুতে পিচে কিছু আর্দ্রতা রেখে দেখা ভাল হবে। ঘাসও কেটে ফেলা হবে।"