Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

IPL 2025: নিজামদের ছুটি করে সেকেন্ড বয় গুজরাত

১০ ম্যাচে ১৪ পয়েন্ট জিটির, ১১ ম্যাচ খেলে মুম্বাই-এর পয়েন্টও ১৪। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে হার্দিকরা।

IPL 2025: নিজামদের ছুটি করে সেকেন্ড বয় গুজরাত

ফাইল ছবি

শেষ আপডেট: 3 May 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিজামদের উড়িয়ে প্লে অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল গুজরাত (Gujrat Titans)। এদিন ৩৮ রানে জিতে পয়েন্ট টেবিল এর সেকেন্ড বয় হল শুভমান গিল অ্যান্ড কোং। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট জিটির, ১১ ম্যাচ খেলে মুম্বাই-এর পয়েন্টও ১৪। তবে রান রেটে এগিয়ে থেকে শীর্ষে হার্দিকরা।

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স। টসে জিতে এদিন ফিল্ডিং নেয় হায়দরাবাদ। শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেন গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমন গিল। ২৩ বলে ৪৮ রান করেন সুদর্শন। এদিনও শতরান হাতছাড়া করলেন গিল। ৩৮ বলে ৭৬ রান করেন গুজরাট অধিনায়ক। 

জস বাটলার করেন ৩৭ বলে ৬৪ রান। এই রান করার পথে আইপিএলে চার হাজার রান হয়ে গেল ইংলিশ ব্যাটারের। ২০ ওভারে ৬ উইকেটে ২২৪ রান করে গুজরাট। উনাদকাট শেষ ওভারে ৩ উইকেট নেন। 

হায়দরাবাদের হয়ে শুরুটা ভালোই করেন দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড।  ১৬ বলে কুড়ি রান করে আউট হন এই অজি অপেনার। ৪১ বলে ৭৪ রান করেন অভিষেক শর্মা। বাকিরা সকলেই ব্যর্থ। ৬ উইকেটে ১৮৬ রান তোলে সানরাইজার্স। প্রসিধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ নেন দু'টি করে উইকেট। ৩৮ রানে জিতে প্লে অফের দিকে এক পা বাড়িয়ে দিল আশিস নেহেরার ছাত্ররা। সেই সঙ্গে এদিন হেরে প্লে অফের স্বপ্ন শেষ নিজামদের।


```