Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্ত গ্লেন ম্যাক্সওয়েলের, চালিয়ে যাবেন টি-২০ ক্রিকেট

লক্ষ্য ছিল সাতাশের বিশ্বকাপ (World Cup 2027) পর্যন্ত টানা। কিন্তু আঙুলে চোট এতটাই গুরুতর যে, চেষ্টা করেও ততদিন টানতে পারবেন না। তাই ওয়ান ডে-কে তিনি বিদায় জানাতে চান। দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান জর্জ বেইলিকে (George Bailey) লেখা চিঠিতে একথা লিখেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ওয়ান ডে থেকে অবসরের সিদ্ধান্ত গ্লেন ম্যাক্সওয়েলের, চালিয়ে যাবেন টি-২০ ক্রিকেট

গ্লেন ম্যাক্সওয়েল

শেষ আপডেট: 2 June 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: ১৩ বছরের জমকালো কেরিয়ারের সমাপ্তি। একদিনের ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। চোট-আঘাত ও ফিটনেসের জন্যই অবসর। এমনটাই অস্ট্রেলিয়ার (Cricket Australia) ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন ম্যাক্সওয়েল।

লক্ষ্য ছিল সাতাশের বিশ্বকাপ (World Cup 2027) পর্যন্ত টানা। কিন্তু আঙুলে চোট এতটাই গুরুতর যে, চেষ্টা করেও ততদিন টানতে পারবেন না। তাই ওয়ান ডে-কে তিনি বিদায় জানাতে চান। দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান জর্জ বেইলিকে (George Bailey) লেখা চিঠিতে একথা লিখেছেন গ্লেন ম্যাক্সওয়েল।

অজি অলরাউন্ডার একদিনের ক্রিকেটে নেমেছেন ১৪৯ ম্যাচে। করেছেন প্রায় ৪ হাজার রান। জিতেছেন দুটো বিশ্বকাপ। ওয়ান ডে-র ইতিহাসে অন্তত দু’হাজার রান তোলা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট তাঁর দখলে।

‘বিস্ফোরক’, ‘বিধ্বংসী’ উপমা ম্যাক্সওয়েলের ব্যাটিংয়ের সঙ্গে আপনা থেকেই জুড়ে গিয়েছে। অস্ট্রেলিয়ার হয়ে লোয়ার মিডল অর্ডারে নামতেন। আর চালিয়ে রান তুলে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতেন।

তবে তামাম ক্রিকেটপ্রেমীর স্মৃতিতে উজ্জ্বল তেইশের বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণা সহ্য করে কার্যত এক পায়ে দাঁড়িয়ে করা দ্বিশতরানের ইনিংস। আফগানিস্তানের বিরুদ্ধে ওই ম্যাচে হারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দলকে টেনে তোলেন ম্যাক্সওয়েল।

গত বছর প্রকাশিত বই ‘দ্য শোম্যানে’ ওই ইনিংস নিয়ে অজি ক্রিকেটার মন্তব্য করেন, ‘ওই মুহূর্তের সঙ্গে স্টিভ ওয়ার অ্যাসেজ টেস্টে দিনের শেষ বলে সেঞ্চুরির তুলনা চলতে পারে। কিংবা মাইকেল বেভানের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাঁকানো জয়সূচক বাউন্ডারি। এমন ইনিংসই ব্যাটসম্যান হিসেবে যে কাউকে একটা জিজ্ঞাসার সামনে দাঁড় করায়: ‘তুমি কোথায় ছিলে যখন দল সমস্যায় পড়েছিল?’ এটা ভেবেই অবাক লাগছে যে, এবার থেকে আমিও এমন এক মুহূর্তের সাক্ষী!’


```