Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

গম্ভীর মধ্যে 'গুরু' গ্রেগের ছায়া! টিম ইন্ডিয়ার ফাটল এবার প্রকাশ্যে

গম্ভীরের কোচিং ইতিমধ্যেই নির্বাচকদের আতস কাচের নীচে চলে এসেছে।

গম্ভীর মধ্যে 'গুরু' গ্রেগের ছায়া! টিম ইন্ডিয়ার ফাটল এবার প্রকাশ্যে

গ্রেগ চ্যাপেল এবং গৌতম গম্ভীর

শেষ আপডেট: 15 January 2025 13:12

দ্য ওয়াল ব্যুরো : কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা কার্যত শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলেন। সাংবাদিকদের জানিয়েছিলেন, টিম ইন্ডিয়ার অন্দরমহলের হাওয়া একেবারেই ঠাণ্ডা রয়েছে। কিন্তু, যত দিন এগোচ্ছে, ততই যেন ছবিটা একেবারে পালটে যাচ্ছে। সম্প্রতি বিসিসিআই-এর একজন প্রাক্তন নির্বাচক জানিয়েছেন, হেড কোচ গৌতম গম্ভীরের মধ্যে নাকি গ্রেগ চ্য়াপেলের ছায়া দেখতে পাওয়া যাচ্ছে।

এনডিটিভি-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে ওই নির্বাচক জানিয়েছেন, গৌতম গম্ভীর আসলে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলেরই ভারতীয় সংস্করণ। অস্ট্রেলিয়ার এই কোচ যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন, সেইসময় জনপ্রিয়তার জোয়ারে ভাসছিলেন তিনি। কিন্তু, যখন দায়িত্ব ছেড়েছিলেন তখন একাধিক বিতর্ক তাঁর নামের পাশে যোগ হয়েছিল।

তাঁর কথায়, 'হয় আপনাকে রবি শাস্ত্রীর মতো হতে হবে। যথেষ্ট মিডিয়া ফ্রেন্ডলি। নাহলে রাহুল দ্রাবিড়, গ্যারি কার্স্টেন কিংবা জন রাইটের মতো হতে হবে। যাঁরা নিজেরা আড়ালে থেকে ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দিতেন।'

প্রসঙ্গত, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জয়ের পরই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর টিম ইন্ডিয়ার কোচের আসনে বসানো হয়েছিল গৌতম গম্ভীরকে। কিন্তু, গম্ভীরের কোচিং ইতিমধ্যেই নির্বাচকদের আতস কাচের নীচে চলে এসেছে। 

একনজরে গম্ভীরের কোচিং রিপোর্ট কার্ড

গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পর টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে পরাস্ত হয়েছে। যদিও লঙ্কাবাহিনীর বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। এরপর বাংলাদেশকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে। কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে যায়। আর চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও পিছিয়ে রয়েছে ভারত। গত বছর নভেম্বর মাসে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও, গম্ভীর দলের হেড কোচ ছিলেন না। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছিল ভিভিএস লক্ষণের হাতে।


```