Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শচিন থেকে গাভাসকর, ‘প্রকৃত যোদ্ধা’ পূজারার অবসরে ভারাক্রান্ত দেশের ক্রিকেটাররা

অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। পরবর্তী অধ্যায়ের জন্য রইল শুভকামনা। তোমার দ্বিতীয় ইনিংস উপভোগ কর!

শচিন থেকে গাভাসকর, ‘প্রকৃত যোদ্ধা’ পূজারার অবসরে ভারাক্রান্ত দেশের ক্রিকেটাররা

শচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর ও চেতেশ্বর পূজারা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 August 2025 09:54

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকলকে হতবাক করে দিয়ে সব রকম ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন টিম ইন্ডিয়ার নীরব যোদ্ধা চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara’s Reteirement)। রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের মিডল অর্ডারের প্রধান কাণ্ডারি ছিলেন সৌরাষ্ট্রের এই ডানহাতি ব্যাটার। বহু টেস্টে টিম ইন্ডিয়াকে রক্ষা করার পাশাপাশি জয় এনে দিয়েছিলেন তিনি। 

তাঁর অবসর ঘোষণার পরই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন প্রাক্তন ক্রিকেটারদের থেকে শুরু করেও তাঁর একসময়কার সতীর্থরাও। চেতেশ্বর পূজারার প্রশংসায় পঞ্চমুখ দুই কিংবদন্তি সুনীল গাভাসকর এবং শচিন তেন্ডুলকর (Sunil Gavaskar, Sachin Tendulkar)। এই তালিকায় রয়েছেন ভিভিএস লক্ষ্মণ, গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়নাও। ভরাতীয় দলের প্রধান কোচ হিসাবে দীর্ঘদিন পূজারার সঙ্গে কাজ করেছেন রবি শাস্ত্রী। তিনি বলেছেন, পূজারা ছিলেন একজন প্রকৃত যোদ্ধা।

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন পূজারা। রবিবার তিনি আবেগঘন পোস্ট করে তাঁর অবসরে ঘোষণা করেন। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে ভারতীয় লাল বলের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ছিলেন এই সৌরাষ্ট্রের এই ব্যাটার টিম ইন্ডিয়া শিবিরে তাঁকে ডাকা হত চিন্টু নামে। পূজারা ১০৩টি টেস্টে ১৯টি সেঞ্চুরি-সহ ৭,১৯৫ রান করেছিলেন ৪৩.৬০ গড়ে। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে পূজারা ছিলেন ভারতের অন্যতম কাণ্ডারি। তিনি সাত ইনিংসে ৫২১ রান সংগ্রহ করে নায়ক হয়ে উঠেছিলেন সেই সিরিজে। 

গাভাসকর বলেছেন, পূজারা ছিলেন প্রাচীন ঘরানার ক্রিকেটার, যিনি সর্বদা দেশকে অগ্রাধিকার দিতেন। পূজারার সাহস এবং নিঃস্বার্থতার প্রশংসা করে গাভাস্কার বলেন, অভিজ্ঞ ব্যাটা কখনও পিছু হটেনি এবং তাঁর অভিজ্ঞতা ব্যবহার করে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন।

সানি বলেছেন, পুরাতন ঘরানার ক্রিকেটারদের মধ্যে একজন হল পূজারা, যে ভারতকে সবকিছুর উপরে রাখত। ভারতীয় ক্রিকেটের জন্য অনেক আঘাত সহ্য করেছে, কিন্তু কখনও পিছিয়ে যানি। আশা করি, ভারতীয় ক্রিকেট পূজারার অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে তরুণ উদীয়মান ক্রিকেটারদের শেখাবে যে, তারা জীবনে যা কিছু অর্জন করবে সবই দেশের ক্রিকেটের কারণে। আর দেশ হল সবার ঊর্ধ্বে।” ভারতের এই কিংবদন্তি ওপেনার আরও বলেছেন, ধন্যবাদ, চেতেশ্বর! তুমি ভারতকে গর্বিত করেছ

শচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে তিনি ভারতের ব্যাটিং অর্ডারের ৩ নম্বরে পূজারার অবস্থান সম্পর্কে উল্লেখ করেছেন মাস্টার-ব্লাস্টার তাঁর পোস্টে লিখেছেন, পুজারা, ৩ নম্বরে তোমাকে খেলতে দেখে সবসময়ই আশ্বস্ত হতাম। তুমি যখনই খেলেছ, শান্ত থেকে ও সাহস দেখিয়ে টেস্ট ক্রিকেটের প্রতি গভীর ভালবাসা এনে দিয়েছ।

Pujara, it was always reassuring to see you walk out at No.3.
You brought calm, courage, and a deep love for Test cricket every time you played.

Your solid technique, patience, and composure under pressure have been a pillar for the team. Out of many, the 2018 series win in… pic.twitter.com/p0mWKfD9zm

— Sachin Tendulkar (@sachin_rt) August 24, 2025 >”

শচিন তাঁর পোস্টে উল্লেখ করেছেন ২০১৮ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে পূজারার গুরুত্বপূর্ণ অবদানের কথা। তেন্ডুলকর বলেছেন, পূজারার দৃঢ়তা  অবদান ছাড়া পিছিয়ে থাকা অবস্থায় ঐতিহাসিক সিরিজ জয় সম্ভব হত না। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক বলেছেন, তোমার দৃঢ় কৌশল, ধৈর্য এবং চাপের মুখে স্থিরতা দলের জন্য এক স্তম্ভ। ভারত বিদেশে অনেক টেস্ট সিরিজ জিতেছে। কিন্তু সব কিছুর থেকে আলাদা অস্ট্রেলিয়ায় ২০১৮ সালের সিরিজ জয়। তোমার অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা এবং ম্যাচ-জয়ী রান ছাড়া এটা সম্ভব হত না। অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। পরবর্তী অধ্যায়ের জন্য রইল শুভকামনা। তোমার দ্বিতীয় ইনিংস উপভোগ কর!” 


```