Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘এখন থেকে তোমায় রোজ দেখব!’ হাতে বিশ্বকাপের ট্যাটু খোদাইয়ের পর আর কী বললেন ‘আপ্লুত’ হরমন?

ভারত অধিনায়কের নিজের ভাষায়, ‘শুধু ট্যাটু নয়, এটাই আমায় মনে করিয়ে দেবে আমি কী করে এখানে পৌঁছেছি।’

‘এখন থেকে তোমায় রোজ দেখব!’ হাতে বিশ্বকাপের ট্যাটু খোদাইয়ের পর আর কী বললেন ‘আপ্লুত’ হরমন?

হরমনপ্রীত কৌর

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 November 2025 13:53

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জেতার পর একদম নিজের মতো করে মুহূর্তটা ধরে রাখলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। ভারতের মহিলা ক্রিকেট দলের (Indian Women’s Cricket Team) অধিনায়ক এবার হাতে খোদাই করালেন বিশ্বকাপের (Women’s World Cup 2025) ট্যাটু। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখলেন, ‘প্রথম দিন থেকেই তোমার অপেক্ষায় ছিলাম। এখন থেকে প্রতিদিন তোমায় দেখব, কৃতজ্ঞ থাকব।’

ট্যাটুটা করিয়েছেন বাইসেপে। খোদাই করা রয়েছে কাপের ছবি আর জয়ের সাল। সঙ্গে একটি ছোট ক্রিকেট বলের ডিজাইন। হরমনের কথায়, এই ট্যাটু তাঁর কাছে শুধু একটি শিল্প নয়, বরং পরিশ্রম, ধৈর্য আর স্বপ্নপূরণের প্রতীক।

বিশ্বকাপ জয়ের পর দিনই নাকি ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন তিনি। সোমবার সকালে মুম্বইয়ে (Mumbai) ট্যাটু স্টুডিওতে যান, ছবি পোস্ট করেন বিকেল নাগাদ। এরপরই দলের সঙ্গে দিল্লিতে (Delhi) উড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে।

এই জয় হরমনের কাছে অন্যরকম। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানোর পর দেখেছেন অজস্র হতাশা আর স্বপ্নভঙ্গের যন্ত্রণা সহ্য করেছেন। ২০১৭ সালে লর্ডসে (Lord’s) ফাইনাল হার, ঠিক আট রানের ব্যবধানে। সেই ম্যাচেই তাঁর ১৭১ রানের ইনিংস আজও কিংবদন্তি। কিন্তু সেদিন কাপ ছিল অধরা।

দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সেই স্বপ্নপূরণ। রবিবার নবি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারত। শেফালি বর্মা (Shafali Verma) ৮৭ রান করেছেন, দীপ্তি শর্মা (Deepti Sharma) নিয়েছেন ৫ উইকেট। অধিনায়ক হিসেবে হরমনের নেতৃত্বও ছিল নিখুঁত—ঠান্ডা মাথায় সিদ্ধান্ত, চাপের মুহূর্তে ধৈর্য।

ফাইনালে হরমনের একটি দৃশ্য সবার মনে গেঁথে—জয় নিশ্চিতের পর ম্যাচ খতম হতেই বাবার কোলে ঝাঁপিয়ে পড়া। যেন এক লম্বা অপেক্ষাশেষের প্রতীক! আর এবার সেই সমগ্র স্মৃতিকে তিনি ধরে রাখছেন শরীরে। ট্যাটু এখন হরমনের রোজকার সঙ্গী। সকালে আয়নায় তাকালেই চোখে পড়বে বিশ্বকাপ—যার জন্য বছরের পর বছর অপেক্ষা। ভারত অধিনায়কের নিজের ভাষায়, ‘শুধু ট্যাটু নয়, এটাই আমায় মনে করিয়ে দেবে আমি কী করে এখানে পৌঁছেছি।’


```