Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক, শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে

খুব অল্প সময়ের মধ্যেই বাংলার ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শুভজিত।

প্রয়াত প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক, শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে

ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শুভজিত বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 December 2024 20:04

দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ক্রীড়া ময়দানে আচমকাই শোকের ছায়া নেমে এসেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইস্টবেঙ্গল ক্লাবের অধিনায়ক শুভজিৎ বন্দোপাধ্যায়। বয়স হয়েছিল মাত্র ৩৯ বছর। পরিবার সূত্রে খবর, ঘুমের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, কলকাতা ময়দানে 'ঘোড়া' নামেই জনপ্রিয় ছিলেন শুভজিত। সোমবার সকালে (২৩ ডিসেম্বর) তাঁর সোনারপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই ঘটনায় বাংলার ক্রীড়ামহল আপাতত শোকস্তব্ধ।

খুব অল্প সময়ের মধ্যেই বাংলার ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন শুভজিত। ২০১৪ সালে তিনি বাংলা ক্রিকেট দলের হয়ে অভিষেক করেন। ওড়িশার বিরুদ্ধে তিনি দুর্দান্ত পারফরম্যান্সে সকলের নজর কেড়েছিলেন। বিজয় হাজারে ট্রফির ওই ম্যাচে তিনি ৩৩ রানের অনবদ্য একটি ইনিংস উপহার দিয়েছিলেন। যদিও বাংলার হয়ে তিনি খুব একটা বেশি সময় খেলার সুযোগ পাননি। ৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলার জার্সিতে খেলেছিলেন।

বাংলার পাশাপাশি ইস্টবেঙ্গল দলের হয়েও খেলেন তিনি। নেতৃত্বও দিয়েছেন লাল-হলুদ ব্রিগেডকে। রয়েছে আরও একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতাও। উল্লেখ্য, গত মরশুমে তিনি মনোহরপুকুর মিলন সমিতির হয়ে খেলেছিলেন। বাংলার এই ডানহাতি ব্যাটার তিনটে রনজি এবং চারটে লিস্ট এ ম্যাচ খেলেছেন।


```