Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনাল আমদাবাদে, নাকি কলম্বোতে? টি-২০ বিশ্বকাপের সাদামাটা সূচিতে রং চড়াল পাকিস্তান!

ফরম্যাট আগের মতোই। কোনও বদল আনা হয়নি। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে আবার দুই গ্রুপ, আর সেরা চার পাকা করবে সেমিফাইনালের টিকিট। ২০২৪ বিশ্বকাপে চালু হওয়া এই কাঠামোই বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

ফাইনাল আমদাবাদে, নাকি কলম্বোতে? টি-২০ বিশ্বকাপের সাদামাটা সূচিতে রং চড়াল পাকিস্তান!

টি-২০ বিশ্বকাপজয়ী টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 10 September 2025 12:05

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত–শ্রীলঙ্কা (India–Sri Lanka)। এক মাসের মহারণ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ২০ দল, মোট ৫৫ ম্যাচ। ফাইনালের ভেন্যু—যদি পাকিস্তান (Pakistan) ওঠে, তবে কলম্বোতে (Colombo)। অন্যথায় পূর্বনির্ধারিত আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়াম!

বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC) এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি। তবে উইন্ডো চূড়ান্ত। অংশগ্রহণকারী দেশগুলোকে তা জানিয়েও দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই (BCCI) থাকছে আয়োজকের ভূমিকায়। তবে রাজনৈতিক টানাপোড়েন, বিশেষ করে চলতি বছর পহেলগাম (Pahalgam) হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও তলানিতে। যে কারণে পাক ম্যাচগুলির দায়িত্ব চেপেছে সহ-আয়োজক শ্রীলঙ্কার কাঁধে।

এখনও পর্যন্ত ১৫টি দলের জায়গা পাকা। ভারত (India), শ্রীলঙ্কা (Sri Lanka), আফগানিস্তান (Afghanistan), অস্ট্রেলিয়া (Australia), বাংলাদেশ (Bangladesh), ইংল্যান্ড (England), দক্ষিণ আফ্রিকা (South Africa), মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ওয়েস্ট ইন্ডিজ (West Indies), নিউজিল্যান্ড (New Zealand), পাকিস্তান (Pakistan), আয়ারল্যান্ড (Ireland), কানাডা (Canada), নেদারল্যান্ডস (Netherlands) আর নবাগত ইতালি (Italy)। আগামীতে আফ্রিকা থেকে আসবে দু’টি দল। এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে মিলবে আরও তিনটি নাম।

ফরম্যাট আগের মতোই। কোনও বদল আনা হয়নি। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে আবার দুই গ্রুপ, আর সেরা চার পাকা করবে সেমিফাইনালের টিকিট। ২০২৪ বিশ্বকাপে চালু হওয়া এই কাঠামোই বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

আসন্ন বিশ্বকাপ ঘিরে কিন্তু আরও এক ব্যস্ত সূচির মুখোমুখি হচ্ছে বিসিসিআই। বছর শুরু হবে মহিলা প্রিমিয়ার লিগ (WPL) দিয়ে (জানুয়ারি–ফেব্রুয়ারি)। একই সময় ভারতের পুরুষ দল খেলবে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওডিআই ও টি২০ সিরিজ (১১–৩১ জানুয়ারি)। তারপর ফেব্রুয়ারি–মার্চে টি২০ বিশ্বকাপ। আবার মার্চের মাঝামাঝি থেকে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএলের (IPL) আসর (১৯তম)।

অর্থাৎ, বিসিসিআই আগামী বছরের প্রথম ছ’মাসেই সাকুল্যে চার-চারটে বড় টুর্নামেন্ট আয়োজন করছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত অবশ্যই টি২০ বিশ্বকাপ। যেখানে শুধু একঝাঁক তারকা খেলোয়াড় নয়, ভেন্যুতেও বাড়তি রং। সৌজন্যে ‘পাকিস্তান–টুইস্ট’!


```