Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড় অফারেও চিঁড়ে ভিজল না! 'পুমা'-র হাতে ছেড়ে বাঙালি উদ্যোগপতির সংস্থায় বিনিয়োগ বিরাটের

নতুন ব্র্যান্ড, নতুন বিনিয়োগ, নতুন পরিকল্পনা—ক্রিকেটের বাইরে ব্যবসার ময়দানেও নতুন অধ্যায় শুরু করলেন বিরাট কোহলি।

বড় অফারেও চিঁড়ে ভিজল না! 'পুমা'-র হাতে ছেড়ে বাঙালি উদ্যোগপতির সংস্থায় বিনিয়োগ বিরাটের

বিরাট কোহলি

রূপক মিশ্র

শেষ আপডেট: 8 December 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য সিরিজ জেতার কয়েক দিনের মধ্যেই বিরাট কোহলি (Virat Kohli) শুরু করলেন নতুন ইনিংস। ক্রিকেট নয়, স্পোর্টসওয়্যার মার্কেটে। সোমবার, ৮ ডিসেম্বর, দেশীয় স্পোর্টস স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টস (Agilitas Sports), যার কাণ্ডারি বঙালি উদ্যোগপতি অভিষেক গাঙ্গুলি, তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণা করেন বিরাট। যা একই সঙ্গে তাঁর বহু বছরের ‘পুমা (Puma)–জমানা’র ইতিও বটে।

২০১৭ সালে পুমা-র সঙ্গে স্বাক্ষরিত বিরাটের চুক্তির মূল্য ছিল প্রায় ১১০ কোটি টাকা। যার আওতায় ডানা মেলে লাইফস্টাইল-অ্যাথলেজার ব্র্যান্ড ওয়ান৮ (One8)। জানা যাচ্ছে, প্রায় ৩০০ কোটি টাকার নবীকরণ প্রস্তাব এলেও ফিরিয়ে দিয়েছেন বিরাট। বদলে বিনিয়োগ করেছেন প্রাক্তন পুমা ইন্ডিয়া এমডি অভিষেক গাঙ্গুলির (Abhishek Ganguly) নতুন সংস্থা অ্যাজিলিটাসে। ঘোষণার ভিডিওয় টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বলেন, ‘অভিষেক যখন আমাকে পুরো পরিকল্পনা বোঝাল, তখনই মনে হল, এটা অনেক বড় কিছু হতে পারে। নিজেদের দেশে তৈরি, নিজেদের লোকের হাতে—এই ভিশনটা খুব পরিষ্কার ছিল।’

এই অংশীদারিত্বে কোহলি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, সরাসরি শেয়ারহোল্ডারও। রেগুলেটরি ফাইলিং অনুযায়ী তিনি প্রায় ৪০ কোটি টাকার বিনিয়োগ করছেন সিসিপিএসের (Compulsorily Convertible Preference Shares) মাধ্যমে। এতে তাঁর শেয়ার দাঁড়াচ্ছে প্রায় ১.৯৪ শতাংশ।

অ্যাজিলিটাস নিজেদের ‘ফুল লাইফসাইকেল স্পোর্টসওয়্যার কোম্পানি’ হিসেবে তৈরি করছে—অর্থাৎ, উৎপাদন থেকে রিটেল, সব এক ছাতার নিচে। নতুন চুক্তি অনুযায়ী ওয়ান৮–এর প্রোডাক্ট এখন অ্যাজিলিটাস–এর মডেলে তৈরি ও বাজারজাত হবে। পরিকল্পনায় রয়েছে ওয়ান৮–এর রিব্র্যান্ডিং, নতুন ফুটওয়্যার ও পোশাক কালেকশন, আর আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের রোডম্যাপও।

৩৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত একমাত্র ওডিআই–তেই খেলছেন কোহলি। তবুও তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় অ্যাথলিটদের মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই সেঞ্চুরি ও একটি হাফ-সেঞ্চুরিতে আবারও প্রমাণ করেছেন—ব্যাট এখনও আগের মতোই ধারালো। সিরিজ শেষে বিরাটকে দেখা যায় মুম্বই বিমানবন্দরে। সেখান থেকে তিনি ফের লন্ডনে ফিরেছেন। মাসের শেষে খেলবেন বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। তারপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। এরই মধ্যে নতুন ব্র্যান্ড, নতুন বিনিয়োগ, নতুন পরিকল্পনা—ক্রিকেটের বাইরে ব্যবসার ময়দানেও নতুন অধ্যায় শুরু করলেন বিরাট কোহলি।


```