Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইংল্যান্ডের আকাশে জ্বলল দীপ, টেস্ট জিতে সমতায় ভারত

আকাশ দীপ, সিরাজ দেখিয়ে দিলেন। ইতিহাস রচনা করে এজবাস্টনে জিতল ভারত। যা টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন পর্যন্ত অধরা ছিল। 

ইংল্যান্ডের আকাশে জ্বলল দীপ, টেস্ট জিতে সমতায় ভারত

শেষ আপডেট: 6 July 2025 22:46

দ্য ওয়াল ব্যুরো: "আমি যেটা করি সেটা দেশের ভালোর জন্যই করি। সেখানে কোন স্বার্থ নেই, আমার নিজের চাওয়া-পাওয়া কিছু নেই।" এটা এখন বলতেই পারেন টিম ইন্ডিয়ার চাণক্য গৌতম গম্ভীর।

জসপ্রীত বুমরাহ নেই। Workload management এর কথা ভেবে ইচ্ছে করেই তাকে দলের বাইরে রেখেছেন ভারতীয় দলের হেডস্যার গৌতম গম্ভীর। তার মনে হয়তো একটা সুপ্ত বাসনাও ছিল, "বাকিরা কি করে একটু দেখা যাক না।"

বাকিরা করলেন, আকাশ দীপ, সিরাজ দেখিয়ে দিলেন। ইতিহাস রচনা করে এজবাস্টনে জিতল ভারত। যা টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন পর্যন্ত অধরা ছিল। 

ইংল্যান্ড এদিন যখন ৭২ রানে সাত উইকেট  হাতে নিয়ে ব্যাট করতে নামে, ততক্ষণে বৃষ্টি প্রায় এক ঘন্টা ৪০ মিনিটের মতো খেলা নষ্ট করে দিয়েছে।  কিন্তু কথায় আছে না, সাহসীদের আটকানো যায় না। 

খেলা শুরু হওয়ার মিনিট ২৫-এর মধ্যেই বঙ্গ পেশার আকাশ দীপের জোড়া আঘাত! অসাধারণ এক বলে ওলি পোপকে বোল্ড করার পর দারুণ ইনসুইঙ্গারে এলবিডব্লুর ফাঁদে ফেললেন হ্যারি ব্রুককে। ইংল্যান্ড তখন ২১.৩ ওভারে ৮৩/৫। সেখান থেকে অধিনায়ক স্টোকস আর তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জেমি স্মিথের ৭০ রানের জুটি, ভালই লড়ছিলেন।

কিন্তু মধ্যাহ্নভোজের ঠিক আগে স্টোকস আউট হতেই ইংল্যান্ড যেন গুটিয়ে গেল। বজবল তখন কোথায়? বিরতির পর ক্রিস ওকসকে ফিরিয়ে জেমি স্মিথের সঙ্গে তাঁর ৪৬ রানের জুটিটা ভাঙলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর আকাশ দীপের পঞ্চম শিকার হয়ে ফিরলেন স্মিথও। এরপর ইংল্যান্ডের ইনিংসটা আর কতক্ষণ টেকে, হারের ব্যবধান কত কমে শুধু সেটাই দেখার বাকি ছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড হেরেছে ৩৩৬ রানে।


```