Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এডজবাস্টনে ইতিহাস! শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে ৫৮ বছরের খরা কাটাল ভারত

ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে ভারতের এক অন্যতম বড় কৃতিত্ব।

এডজবাস্টনে ইতিহাস! শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে ৫৮ বছরের খরা কাটাল ভারত

শেষ আপডেট: 7 July 2025 01:45

দ্য ওয়াল ব্যুরো: এডজবাস্টনে অবশেষে ভারতের স্বপ্নপূরণ। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল গড়ে ফেলল ইতিহাস। এটি এডজবাস্টনে ভারতের প্রথম টেস্ট জয়, আর এই জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছে ৫৮ বছর।

এডজবাস্টনে এর আগে ভারত মোট ৮টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ৭টিতেই হেরেছে, আর একটিতে ড্র হয়েছিল। ২০২৫-এর এই জয় সেই পরিসংখ্যান পালটে দিল। ইংল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের ক্ষেত্রে এটি নিঃসন্দেহে ভারতের এক অন্যতম বড় কৃতিত্ব।

এবারের ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেট পেয়ে শুভমন যেন নিজেকে উজাড় করে দিলেন। প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১ - মোট ৪৩০ রানের বিশাল সংগ্রহ করে তিনি দলকে নিয়ে গেলেন জয়ের চূড়ায়। তাঁর নেতৃত্বে ভারত যে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রাস্তায় হাঁটবে, সেটি আগেই বোঝা গিয়েছিল। কিন্তু গিল ব্যক্তিগত ভাবে যেভাবে পারফর্ম করলেন, তা নিঃসন্দেহে ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলির একটি হয়ে থাকবে।

শুধু শুভমন নন, দলের অন্যান্য সদস্যরাও ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতীয় বোলাররা ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে দুই ইনিংসেই কাবু করে ফেলে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে ভারতের রানের চাপে।


```