Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: যশস্বী, শুভমানের পর সেঞ্চুরি হাঁকালেন ঋষভও, খাতা খুলতে পারলেন না করুণ

সোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরেই খুলে ফেললেন হেলমেট। হেডিংলির স্টেডিয়ামে তখন করতালির বন্যা বইছে। ব্যাট উপরে তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন ঋষভ পন্থ। এর পরই দিলেন সামারসল্ট। এটাই এখন তাঁর সিগনেচার সেলিব্রেশন। 

Eng vs Ind: যশস্বী, শুভমানের পর সেঞ্চুরি হাঁকালেন ঋষভও, খাতা খুলতে পারলেন না করুণ

ঋষভ পন্থ

শেষ আপডেট: 21 June 2025 17:33

দ্য ওয়াল ব্যুরো: বেন স্টোকসের বলে এক রান নিয়ে পৌঁছে গিয়েছিলেন ৯৯ রানে। পরের ওভারের প্রথম বলেই ইংলিশ স্পিনার সোয়েব বশিরকে এক হাতে ছক্কা মেরেই খুলে ফেললেন হেলমেট। হেডিংলির স্টেডিয়ামে তখন করতালির বন্যা বইছে। ব্যাট উপরে তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এর পরই দিলেন সামারসল্ট। এটাই এখন তাঁর সিগনেচার সেলিব্রেশন। সহ-অধিনায়কের কাছে গিয়ে উষ্ণ আলিঙ্গন করলেন অধিনায়ক শুভমান গিল। টেস্ট কেরিয়ারের সপ্তম শতকটি (Seventh Hundred) করে পন্থ যেন দিলেন অনেক জবাব। 

আইপিএলে তাঁকে রেকর্ড সংখ্যক ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল লখনউ সুপার জায়েন্টস। এলএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা অধিনায়কও করেছিলেন তিনি। কিন্তু ব্যাটার বা অধিনায়ক কোনও ভূমিকাতেই সাফল্য আসছিল না। গেল গেল রব উঠে গিয়েছিল। বেরিয়ে পড়েছিল সমালোচকরা দাঁত-নোখ। বলা হচ্ছিল ঋষভ পন্থ শেষ হয়ে গিয়েছেন।

কিন্তু ক্রিকেটে একটা আপ্তবাক্য রয়েছে ফ্রম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। ঋষভ সেটা প্রমাণ করে দিয়েছেন। আইপিএলের শেষ লগ্নে সেঞ্চুরি করে হাতড়ানো ফর্ম ফিরে পেয়েছিলেন। ইংল্যান্ডে এসেও তা বজায় রেখেছেন ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটার। গতকালই টেস্টে ৩০০০ রান সম্পন্ন করা হয়ে গিয়েছিল। অ্যাডাম গিলক্রিস্টের পর উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে যা দ্বিতীয় দ্রুতম। আর এদিন পেয়ে গেলেন টেস্ট কেরিয়ারের সপ্তম সেঞ্চুরিটি।

ভারতীয় উইকেটরক্ষক হিসাবে এখন সর্বাধিক টেস্ট শতকের মালিক পন্থ। তাঁর নামের পাশে রয়েছে সাতটি শতক। এরপর রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (ছয়টি) ও ঋদ্ধিমান সাহা (তিনটি)।

ঋষভের শতরানের সঙ্গে সঙ্গে একটি রেকর্ড স্পর্শ করেছে টিম ইন্ডিয়া। এশিয়ার বাইরে একটি টেস্টে তিনজন ভারতীয় সেঞ্চুরি করেছেন, এমন ঘটনা এর আগে ঘটেছিলে তিন বার। এবার সেই সংখ্যা চারে পৌঁছে গেল। ১৯৮৬ সালে সিডনিতে শতকের দেখা পেয়েছিলেন সুনীল গাভাসকর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও মহিন্দর অমরনাথ। এরপর ২০০২ সালে হেডিংলিতেই সেঞ্চুরি করেছিলেন রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের গ্রস আইলেটে শতরানের ইনিংস খেলেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, রাহুল দ্রাবিড় ও মহম্মদ কাইফ। আর এবার হেডিংলেতে শতকের দেখা পেলেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও ঋষভ পন্থ।

তবে ঋষভের সেঞ্চুরির পরই শোয়েব বশিরের বলে ১৪৭ রান করে আউট হয়ে যান গিল। প্রত্যাবর্তন ম্যাচে রান পাননি করুণ নায়ারও। সাই সুদর্শনের মতো তিনিও খাতা খুলতে পারেননি। তিনি বেন স্টোকসের শিকার হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ১৭৩ বলে ১৩২ রান (১২টি চার ও ছয়টি ছক্কা) করে। তাঁকে সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাদেজা। ভারতের রান পাঁচ উইকেট হারিয়ে ৪৫০।  


```