Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ইংল্যান্ডের বোলিং সিদ্ধান্ত নিয়ে দুই কিংবদন্তির মধ্যে সংঘাত, স্টোকসকে ধুয়ে দিলেন ভন

আমি একজন পুরনো দিনের ঐতিহ্যবাদী। লিডসে যখন রোদ ঝলমল করছে এবং আবহাওয়া শুষ্ক, তখন ব্যাট করাটাই বুদ্ধিমানের কাজ। বর্তমান ইংল্যান্ড দলের শক্তিশালী দিক হল ব্যাটিং। এই মুহূর্তে বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। 

Eng vs Ind: ইংল্যান্ডের বোলিং সিদ্ধান্ত নিয়ে দুই কিংবদন্তির মধ্যে সংঘাত, স্টোকসকে ধুয়ে দিলেন ভন

বেন স্টোকস ও মাইকেল ভন

শেষ আপডেট: 21 June 2025 15:52

দ্য ওয়াল ব্যুরো: লিডসের হেডিংলিতে (Hedingley) টস (Toss) জিতে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর দেখা যায় সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে গিয়েছ। ভারত প্রথম দিন মাত্র তিন উইকেট হারিয়ে ৩৫৯ রানের বিশাল স্কোর তুলে ফেলে। অধিনায়ক শুভমান গিল (১২৭*) ও ওপেনার যশস্বী জয়সওয়াল (১০১) করেন সেঞ্চুরি। ৬৫ রানে অপরাজিত অবস্থায় প্রথম দিন শেষ করেন ঋষভ পন্থ।

এক কথায় শুক্রবার হেডিংলিতে শাসন করেছেন ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক বেন স্টোকস পেয়েছেন দুটি উইকেট। তিনি ছাড়া আর কোনও বোলারই ভারতীয় ব্যাটারদের সেভাবে পরীক্ষায় ফেলতে পারেননি। 

এদিকে, স্টোকসের প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়ে বইতে শুরু করে দিয়েছে সমালোচনার ঝড়। যাতে যোগ দিয়েছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটাররাও। প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) কার্যত স্টোকসের সিদ্ধান্তকে ধুয়ে (Criticise) দিয়েছেন। তবে ইংল্যান্ড অধিনায়ক পাশে পেয়েছেন দলের বোলিং কোচ টিম সাউদিকে (Tim Southee)

স্টোকসের আগে বোলিং করার সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়েছেন ভন। তাঁর মতে, হেডিংলির শুষ্ক উইকেটে এই সিদ্ধান্ত একদমই মেনে নেওয়া যায় না। ভন বলেন, বর্তমান ইংল্যান্ড দলের শক্তিশালী দিক অবশ্যই ব্যাটিং, বোলিং নয়। তিনি বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে বলেন, “আমি একজন পুরনো দিনের ঐতিহ্যবাদী। লিডসে যখন রোদ ঝলমল করছে এবং আবহাওয়া শুষ্ক, তখন ব্যাট করাটাই বুদ্ধিমানের কাজ। বর্তমান ইংল্যান্ড দলের শক্তিশালী দিক হল ব্যাটিং। এই মুহূর্তে বোলিংয়ে অভিজ্ঞতার অভাব রয়েছে। স্টোকসের হয়তো নিজের একটা অনুভূতি ছিল। তবে এরকম সিদ্ধান্ত কখনও কখনও কাজ করে।

২০২২ সালে স্টোকস অধিনায়ক এবং ব্রেন্ডন ম্যাককালাম কোচ হওয়ার পর থেকে, ইংল্যান্ড বেশিরভাগ টেস্টে প্রথমে ফিল্ডিং করতে পছন্দ করেছে। স্টোকসের সিদ্ধান্ত এই মাঠের সাম্প্রতিক রেকর্ড দ্বারাও প্রভাবিত হতে পারে। কারণ হেডিংলিতে প্রথমে ফিল্ডিং করে গত ছয়টি টেস্টে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে ভন কিন্তু এর সঙ্গে একমত নন। তিনি বলেন, “আপনাকে সবসময় বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে বা অন্য সময়ে আপনি যা করেছিলেন তার উপর ভিত্তি করে নয়। বর্তমান পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তের উপর অতীতের সিদ্ধান্তের কোনও প্রভাব থাকা উচিত নয়। এই পিচ ব্যাটিংয়ের জন্য ভাল। এখানে রান থামানো সহজ নয়।

তবে ইংল্যান্ডের ফাস্ট বোলিং পরামর্শদাতা টিম সাউদি অধিনায়ক বেন স্টোকসের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। প্রাক্তন এই কিউয়ি পেসার বলেছেনতিনি আশা করেছিলেন প্রথম দিকে বোলাররা সাহায্য পাবেন। কিন্তু ভারতের তরুণ এবং প্রতিভাবান ব্যাটাররা দুর্দান্ত পারফর্ম করে তাঁকে হতাশ করেছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে সাউদি বলেন, “উইকেটের রঙ এবং কিছুটা আর্দ্রতা দেখে মনে হয়েছিল প্রথমে বল করাই উচিত। পিচ মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়। এটা জরুরি নয় যে আপনার সিদ্ধান্ত প্রতিবারই সঠিক হবে 

তবে নিউজিল্যান্ডের প্রাক্তন এই ফাস্ট বোলার ভারতীয় ব্যাটারদের পূর্ণ কৃতিত্ব দিয়েছেন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং ইংল্যান্ডের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করার জন্য। সাউদি বলেন, “ভারতীয় ওপেনারদের অবশ্যই কৃতিত্ব দেওয়া উচিত। তাঁরা প্রথম ঘণ্টায় ভাল খেলেছে। কেএল রাহুল ভাল ইনিংস খেলেছে এবং যশস্বী জয়সওয়াল দুর্দান্ত খেলেছে। ভারত দুর্দান্ত খেলেছে। কন্ডিশন বিবেচনায় গিলের ইনিংস বিশেষভাবে চিত্তাকর্ষক ছিল। ভারতের ব্যাটরা হয়তো খুব বেশি ক্রিকেট খেলেনি, কিন্তু তারা অবশ্যই প্রতিভাবান।


```