Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: অধিনায়ক হতে চান? সাংবাদিকের প্রশ্নে জাদেজা দিলেন মজাদার উত্তর

জাদেজা সাফ জানিয়ে দেন, অধিনায়কত্বের ভূমিকা পালনের সময় শেষ হয়ে গিয়েছে।

Eng vs Ind: অধিনায়ক হতে চান? সাংবাদিকের প্রশ্নে জাদেজা দিলেন মজাদার উত্তর

রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 4 July 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি লাল বলের ক্রিকেটে সাফল্য আসছিল না। ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথম ম্যাচেও সাফল্য ধরা দেয়নি। লিডসের সেই টেস্টে অলরাউন্ডার হিসাবে পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টে নামার আগের ছয় ইনিংসে একবারও ৩০-এর কোটা পেরোতে পারননি। পাশাপাশি বল হাতেও টেস্টে সাফল্য আসছিল না, উঠেছিল সমালোচনার ঝড়।

এজবাস্টন টেস্টের আগে অনেকেই দাবি তুলেছিলেন, জাদেজার পরিবর্তে খেলানো হোক কুলদীপ যাদবকে। কিন্তু টিম ইন্ডিয়ার হেড স্যার গৌতম গম্ভীরের পুরোপুরি ভরসা ছিল জাড্ডুর উপরে। আর দ্বিতীয় টেস্টে প্রয়োজনের সময় ব্যাট হাতে রুখে দাঁড়িয়ে কোচের ভরসার দাম দিলেন সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার। 

এজবাস্টনে ভারতের প্রথম ইনিংসে মাত্র ১১ রানের জন্য শতরান ফস্কেছেন জাদেজা। ৮৯ রান করে আউট হন তিনি। তবে সেঞ্চুরি মিস করলেও জাদেজা স্পর্শ করেছেন কিংবদন্তি অলরাউন্ডার কপিল দেবকে (Kapil Dev)। 

গতকালেরটি নিয়ে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশে টেস্টে জাদেজার অর্ধশতরান হয়ে গেল আটটি। এই চার দেশে কপিলেরও আটটা অর্ধশতরান রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সাত বা তার নীচে ব্যাট করতে নেমে এই চার দেশে টেস্টে অর্ধশতরানের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন এই দুই ক্রিকেটার১৬টি অর্ধশতক নিয়ে তালিকা শীর্ষে রয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। 

এবারের ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি এখন পর্যন্ত তাঁর কেরিয়ারে ৮০টিরও বেশি টেস্ট খেলেছেন। তবে তিনি কখনওই জাতীয় দলের অধিনায়ক বা সহ-অধিনায়কের দায়িত্ব পাননি। 

২০১২ সালে অভিষেক হওয়া জাদেজার টেস্টে প্রায় ১৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। শুধু তাই নয়এটি তাঁর চতুর্থ ইংল্যান্ড সফর। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন জাদেজা। সেখানে তাঁকে অধিনায়কত্বের ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জাদেজা সাফ জানিয়ে দেন, ধিনায়কত্বের ভূমিকা পালনের সময় শেষ হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে জাদেজা বলেন, "না, সেই সময় এখন চলে গিয়েছে।" সাংবাদিক সম্মেলনে জাদেজাকে গিলের ইনিংস সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "সত্যি বলতেগিলকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। ও সবকিছুই নিজের সঙ্গে নিয়ে যাচ্ছে। গিলের ব্যাটিংয়ে আমি এমন কিছু খুঁজে পাই না, যা তার দুর্বলতার প্রমাণ দেয়। দুর্ভাগ্যবশত বল ফিল্ডারের হাতে চলে যাওয়ায় ও আউট হয়েছে। কিন্তু আমি ভাবিনি যে এই ইনিংসে আউট হবে। খুব ভাল খেলেছে। যখন আমরা এক সঙ্গে ব্যাট করছিলাম, তখন পার্টনারশিপ নিয়ে কথা বলছিলাম। আমরা বলছিলাম, আমাদের পার্টনারশিপ দীর্ঘ হবে এবং আমরা একে অপরের সঙ্গে কথা বলতে থাকব।"

জাদেজা-গিলের জুটিতে ওঠে ২০৩ রান। এরপর গিল ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে ১৪৪ রানের জুটি গড়েন। জো রুটের বলে ৪২ (১০৩) রানে সুন্দর আউট হন, আর গিলের ম্যারাথন ইনিংস শেষ হয় ২৬৯ রানে। ভারতের ইনিংস শেষ হয় ম্যারাথন ৫৮৭ রানে। জবাবে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ইংল্যান্ড ৭৭/৩ রান করে। আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ যথাক্রমে বেন ডাকেট (০), অলি পোপ (০) এবং জ্যাক ক্রলিকে (১৯) আউট করেন। ক্রিজে আছেন জো রুট এবং হ্যারি ব্রুক।


```