Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: গিলে মুগ্ধ সৌরভ বললেন, “ইংল্যান্ডে খেলা সেরা টেস্ট ইনিংস”

গিলের দুর্দান্ত ইনিংস। ইংল্যান্ডে আমার দেখা সেরা ইনিংস এটি। গত কয়েক মাসে ও অনেক উন্নতি করেছে।

Eng vs Ind: গিলে মুগ্ধ সৌরভ বললেন, “ইংল্যান্ডে খেলা সেরা টেস্ট ইনিংস”

সৌরভ গঙ্গোপাধ্যায় ও শুভমান গিল

শেষ আপডেট: 4 July 2025 13:17

দ্য ওয়াল ব্যুরোটেস্ট অধিনায়কের দায়িত্ব কাঁধে বর্তানোর পর থেকেই সম্পূর্ণ নতুন শুভমান গিলকে (Shubman Gill) দেখছে ক্রিকেট-বিশ্ব। লিডসে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের (England vs India Test Series) প্রথম ম্যাচেও সেঞ্চুরি পেয়েছিলেন। কিন্তু ভারত সেই ম্যাচে হেরে গিয়েছিল। এজবাস্টনে (Edgbaston) দ্বিতীয় টেস্টেও কথা বলেছে ভারতের নতুন অধিনায়কের ব্যাট।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুভমানের ব্যাট থেকে এসেছে মহাকাব্যিক ২৬৯ রানের ইনিংস। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, বীরেন্দ্র সেওয়াগ, করুণ নায়ারের পর তৃতীয় ভারতীয় হিসাবে ত্রিশতক রান শুভমানের কাছে কেবলমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু মাত্র ৩১ রান আগে থেমে যায় পাঞ্জাব পুত্তরের ইনিংস। 

টেস্টে এটাই ভারতের কোনও অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ, ইংল্যান্ডের মাটিতেও কোনও ভারতীয় ব্যাটারেসর্বোচ্চ রানও এটি। এশিয়া মহাদেশের বাইরেও এটি টিম ইন্ডিয়ার কোনও ব্যাটারেসেরা ইনিংস।

গিলের এই ইনিংস দেখে মুগ্ধ বিশ্ব-ক্রিকেটের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) রীতিমতো উচ্ছ্বসিত শুভমানের ইনিংস নিয়ে।

গিলের প্রশংসা করে বাংলার মহারাজ বলেন, ইংল্যান্ডে খেলা এই টেস্ট ইনিংসটি তার দেখা সেরা। সৌরভ বলেনগিলের দুর্দান্ত ইনিংস। ইংল্যান্ডে আমার দেখা সেরা ইনিংস এটি। গত কয়েক মাসে  অনেক উন্নতি করেছে। আমি মনে করি টেস্ট ক্রিকেটে ওপেনিং গিলের জন্য যথার্থ পজিশন ছিল না। গিল সেকেন্ড ডাউনে নেমে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছে। ভারতের কাছে টেস্ট ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ। আর শুভমান নিজেকে সেই ভাবেই প্রস্তুত করছে।

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংও গিলের প্রশংসা করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেনশুভমান গিলকে স্যালুট! বড় মঞ্চে সবকিছু এত সহজ করে দিয়েছে! দুর্দান্ত খেলেছে এবং ডাবল সেঞ্চুরির যোগ্য ছিল। এটি একটি উদাহরণ। যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে, তখন কেউ আপনাকে থামাতে পারে না।

চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন গিল। ইতিমধ্যেই তিন ইনিংসে করে ফেলেছেন ৪২৪ রান। লিডস টেস্টে করেছিলেন ১৪৭ রান, এবার এজবাস্টনে করলেন ডাবল সেঞ্চুরি। 


```