Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: সিরাজ দিলেন খুশির খবর, ম্যাঞ্চেস্টারে খেলবেন এই মহাতারকা

সিরাজ জানিয়েছেন, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ চতুর্থ টেস্ট খেলবেন। 

Eng vs Ind: সিরাজ দিলেন খুশির খবর, ম্যাঞ্চেস্টারে খেলবেন এই মহাতারকা

মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 July 2025 18:48

দ্য ওয়াল ব্যুরোইংল্যান্ড বনাম ভারতের চলতি টেস্ট সিরিজের (England vs India Test Series) চতুর্থ ম্যাচটি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে ২৩ জুন থেকে। এমনিতেই সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। তাই আসন্ন টেস্টটি শুভমান ব্রিগেডের কাছে খুবই গুরুত্বপূর্ণ।


তবে চতুর্থ টেস্টের আগে বিব্রত টিম ইন্ডিয়া শিবির। চোটের জন্য ম্যাঞ্চেস্টার টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি। পাশাপাশি চোট রয়েছে পেসার আকাশ দীপ ও অর্শদীপ সিংয়েরও। অর্শদীপ এখন পর্যন্ত প্রথম একাদশে সুযোগ না পেলেও এজবাস্টন টেস্টে সুযোগ পেয়েই দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাংলার পেসার আকাশ। ম্যাঞ্চেস্টার আকাশ না থাকলে ভারতের বোলিং বিভাগ অনেকটাই ব্যাকফুটে চলে যাবে। এই সমস্ত অন্ধকারের মধ্যেভারতীয় দলের জন্য আলোর একটি রশ্মি ফুটে উঠেছে।
 


সোমবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদিক সম্মেলনে এসে ছিলেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সাংবাদিক সম্মেলনে সিরাজ একটি দারুণ খবর দিয়েছেন। সেই খবরে কেবল ক্রিকেটপ্রেমীরাই ননঅধিনায়ক শুভমান গিল এবং কোচ গৌতম গম্ভীরও নিশ্চই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। 


সিরাজ জানিয়েছেন, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) চতুর্থ টেস্ট খেলবেন। ওয়ার্কলোডের কারণে বুমরাহকে সিরিজে মাত্র ৩টি টেস্টে খেলানো হবে সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে ভারতের এই স্পিডস্টার চলতি সিরিজে দুটি টেস্ট খেলে ফেলেছেন। তাই মনে করা হচ্ছিল বুমরাহকে ছাড়াই হয়তো চতুর্থ টেস্টে নামবে ভারত।


এদিকে সিরাজের ওয়ার্কলোড নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। একটানা খেলে চলেছেন তিনি। নিজের ওয়ার্কলোড ব্যবস্থাপনা সম্পর্কে সিরাজ বলেন, "ঈশ্বর আমাকে সুস্থ রেখেছেন। আমি সুযোগগুলির পূর্ণ সদ্ব্যবহার করতে চাই এবং দেশের জন্য যতটা সম্ভব ম্যাচ খেলতে চাই।"


```