Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিসি রায় ট্রফিতে তামিলনাড়ুকে ২-১ গোলে হারাল বাংলা

বাংলার জুনিয়র ব্রিগেডের এবারের কোচ দুই প্রধানের প্রাক্তন ডিফেন্ডার ফাল্গুনী দত্ত। এদিন অমৃতসরে তাঁর ছাত্ররা তামিলনাড়ুকে হারিয়েছে ২-১ গোলে। 

বিসি রায় ট্রফিতে তামিলনাড়ুকে ২-১ গোলে হারাল বাংলা

জুনিয়র বাংলা দল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 July 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় সেনের কোচিংয়ে চলতি বছর সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। এবার দাদাদের পথ ধরে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করল বাংলার জুনিয়র দল। এবারের বিসি রায় ট্রফি (BC Roy Trophy) অনুষ্ঠিত হচ্ছে পাঞ্জাবে। সেখানে জুনিয়র বাংলা দল গ্রুপ পর্বের ম্যাচে এদিন হারিয়ে দিল তামিলনাড়ুকে (Bengal vs Tamilnadu)।


বাংলার জুনিয়র ব্রিগেডের এবারের কোচ দুই প্রধানের প্রাক্তন ডিফেন্ডার ফাল্গুনী দত্ত। এদিন অমৃতসরে তাঁর ছাত্ররা তামিলনাড়ুকে হারিয়েছে ২-১ গোলে। 


তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে বাংলা। ৩২ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রাজদীপ পাল। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফাল্গুনী দত্তর ছাত্ররা।

দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে এ সুরেশের গোলে সমতায় ফেরে তামিলনাড়ু। অবশ্য ছয় মিনিটের (৮৬) মধ্যেই বাংলাকে ফের এগিয়ে দেন পরিবর্ত ফুটবলার রিন্টু মল্লিক। এরপর আর কোনও গোল না হওয়ায় ২-১ গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বাংলা।


```