Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারেই বুমরাহ ভেঙে দিতে পারেন আক্রামের এই দুই নজির

ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রামের একটি নয়, দু’টি রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ। 

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারেই বুমরাহ ভেঙে দিতে পারেন আক্রামের এই দুই নজির

ওয়াসিম আক্রাম ও জসপ্রীত বুমরাহ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 July 2025 16:37

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের (England vs India Fourth Test) প্রথম তিনটি ম্যাচের পর ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে শুভমান গিল ব্রিগেড। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে (Manchester) শুরু হবে চতুর্থ টেস্ট। ওল্ড ট্র্যাফোর্ডরে বাইশ গজে নামার আগে ইতিহাস গড়ার সন্ধিক্ষণে ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রামের (Wasim Akram) একটি নয়, দুটি রেকর্ড ভেঙে দিতে পারেন বুমরাহ। চলতি সিরিজে ভারতের এই স্পিডস্টার যে ছন্দে আছেন, তা দেখে চতুর্থ টেস্টেও তিনি যে রেকর্ডের ঝড় তুলবেন, এটা বলা ভুল হবে না।

ইংল্যান্ডে এশিয়ান ক্রিকেটার হিসেবে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড এখন সুলতান অব স্যুইং ওয়াসিম আক্রামের দখলে। বুমরাহ তাঁর থেকে মাত্র ৫ উইকেট দূরে। ইংল্যান্ডে ১১টি টেস্ট ম্যাচে বুমরাহ ৪৯ উইকেট নিয়েছেন। যেখানে আক্রাম ১৪টি ম্যাচে ৫৩ উইকেট নিয়েছিলেন। 

চতুর্থ টেস্টের আগে ভারতীয় ফাস্ট বোলিং বিভাগ বড় ধাক্কা খেয়েছে। আকাশ দীপ এবং অর্শদীপ সিং ইনজুরির কারণে বাইরে চলে গিয়েছেন। এমন পরিস্থিতিতে বুমরাহর দায়িত্ব বেড়ে গিয়েছে। ওয়ার্কলোডের কারণে বুমরাহকে চতুর্থ টেস্টে না খেলানো একটা চিন্তা-ভাবনা ছিল টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের। কিন্তু এই পরিস্থিতিতে বুমরাহ ম্যাঞ্চেস্টারে খেলবেন, এটা ধরেই নেওয়া যায়।

জসপ্রীত বুমরাহ SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) একজন এশিয়ান বোলার হিসাবে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার আরেকটি নজিরের খুব কাছাকাছি। বুমরাহ এবং আক্রাম উভয়েরই এই দেশগুলিতে এখন পর্যন্ত ১১ বার পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। বুমরাহ ৩৩ ম্যাচে এবং আক্রাম ৩২ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন। বুমরাহ ম্যাঞ্চেস্টারে আক্রামের এই রেকর্ডটিও ভেঙে দিতে পারেন।

SENA দেশগুলিতে পাঁচ উইকেট শিকারি এশিয়ান বোলাররা

জসপ্রীত বুমরাহ (ভারত): ৩৩ ম্যাচ, ১৫৭ উইকেট, ১১বার পাঁচ উইকেট। 

ওয়াসিম আক্রাম (পাকিস্তান): ৩২ ম্যাচ, ১৪৬ উইকেট, ১১বার পাঁচ উইকেট। 

মুথাইয়া মুরলিধরন (শ্রীলঙ্কা): ২৩ ম্যাচ, ১২৫ উইকেট, ০বার পাঁচ উইকেট। 


```