Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?

Eng vs Ind: ভাঙা পা নিয়েই বাইশ গজে মহাকাব্য রচনা ঋষভের, পিছনে ফেললেন কিংবদন্তিদের

পন্থ এক টেস্ট সিরিজে সর্বাধিক ৫০+ স্কোর করা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও হয়ে উঠেছেন। 

Eng vs Ind: ভাঙা পা নিয়েই বাইশ গজে মহাকাব্য রচনা ঋষভের, পিছনে ফেললেন কিংবদন্তিদের

ঋষভ পন্থ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 July 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: ভাঙা পা নিয়েই ম্যাঞ্চেস্টারের বাইশ গজে মহাকাব্য রচনা করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। হাড় ভেঙেছে তবুও মচকাননি ভারতের সহ-অধিনায়ক। গোটা বিশ্ব তাঁর অদম্য জেদ ও লড়াকু মনোভাবকে কুর্নিশ জানাচ্ছে। আসলে ঋষভ মানেই এক অদম্য যোদ্ধা। এর আগে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পরও ফিরে এসেছিলেন। আর এবার তো ভাঙা পা নিয়েই করলেন অসাধ্য সাধন।

ম্যাঞ্চেস্টার অনুষ্ঠিত চতুর্থ টেস্টের (England vs India Fourth Test) দ্বিতীয় দিনেই ভাঙা পা নিয়েই অর্ধশতকের দেখা পেয়েছেন পন্থ। তাঁর এই ইনিংস বিশ্ব-জুড়ে বন্দিত হওয়ার পাশাপাশি বেশ কিছু রেকর্ডও (Records) ভেঙে দিয়েছে। এই বাঁহাতি ব্যাটার SENA দেশগুলিতে টেস্টে সর্বাধিক ৫০+ স্কোর করা ভারতীয় উইকেটরক্ষক হয়ে উঠেছেন। এই ক্ষেত্রে পন্থ প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলেছেন।

ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম দিনেই পন্থ আহত হন। সেই সময় তিনি ৩৭ রানে অপরাজিত ছিলেন। ক্রিস ওকসের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে আহত হন তিনি। এর পর তিনি অবসৃত হন। তবে, দ্বিতীয় দিনে ভারতের সহ-অধিনায়ক আবারও মাঠে ফিরে আসেন এবং ৭১ বলে তাঁর টেস্ট কেরিয়ারের ১৮তম ফিফটি পূর্ণ করেন। ব্যথায় কাতরানো সত্ত্বেও, ন্থ ৭৫ বলে তিনটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৪ রানের দুর্দান্ত ইনিংস খেলতে সক্ষম হন। 

এই অর্ধশতকের ইনিংসের মাধ্যমে ঋষভ একটি বড় কৃতিত্ব অর্জন করেছেন। তিনি এখন SENA দেশগুলিতে টেস্টে সর্বাধিক ৫০+ রান করা বিদেশি উইকেটরক্ষক-ব্যাটার। তিনি এই দেশগুলিতে ১৪ বার ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছেন। এই ক্ষেত্রে, ন্থ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলেছেন। ধোনি ১৩ বার ৫০-এর বেশি রান করেছিলেন SENA দেশগুলিতে। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জন ওয়েট। যিনি এই দেশগুলিতে ১২ বার এই কৃতিত্ব অর্জন করেছেন। অ্যাডাম গিলক্রিস্ট (১১) এবং দীনেশ রামদিন (১০) যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।

এর পাশাপাশি, ন্থ এক টেস্ট সিরিজে সর্বাধিক ৫০+ স্কোর করা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও হয়ে উঠেছেন। এই ক্ষেত্রে তিনি ফারুক ইঞ্জিনিয়ার এবং মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলেছেন। এটি বর্তমান সিরিজে পন্থের পঞ্চম ৫০+ স্কোর। ফারুক ইঞ্জিনিয়ার ১৯৭২/৭৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি অর্ধশতকে ইনিংস খেলেছিলেন। ২০০৮/০৯ সালে ধোনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি অর্ধশতকের দেখা পেয়েছিলেন। ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেও মাহি একই কৃতিত্ব অর্জন করেন। সেই সফরে তিনি চারবার ৫০+ স্কোর করেছিলেন।

ভারতীয় উইকেটরক্ষকদের একটি টেস্ট সিরিজে সর্বাধিক ৫০+ স্কোর 

ব্যাটার

৫০+ স্কোর

প্রতিপক্ষ

বছর

ঋষভ পন্থ

ইংল্যান্ড

২০২৫*

ফারুক ইঞ্জিনিয়ার

ইংল্যান্ড

১৯৭২/৭৩

এমএস ধোনি

অস্ট্রেলিয়া

২০০৮/০৯

এমএস ধোনি

ইংল্যান্ড

২০১৪

বৃহস্পতিবারের পর ইংল্যান্ডে এক সিরিজে সর্বাধিক রান করা উইকেটরক্ষক ব্যাটার এখন ঋষভ পন্থ। চলতি সিরিজে পন্থের এখন পর্যন্ত রান ৪৭৯*। এই ক্ষেত্রে, তিনি অ্যালেক স্টুয়ার্টকে পিছনে ফেলেছেন। ইংল্যান্ডের এই প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৬৪ রান করেছিলেন।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে উইকেটরক্ষকের সর্বোচ্চ রান

ব্যাটার

ইনিংস

প্রতিপক্ষ

বছর

ঋষভ পন্থ

৪৭৯*

ইংল্যান্ড

২০২৫

অ্যালেক স্টুয়ার্ট

৪৬৪

দক্ষিণ আফ্রিকা

১৯৯৮

জেমি স্মিথ

৪১৫*

ভারত

২০২৫

জনি বেয়ারস্টো

৩৮৭

শ্রীলঙ্কা

২০১৬

 


```