Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

Eng vs Ind: ‘কখনওই ক্ষমা করা যায় না’, সিরাজের ক্যাচ মিস নিয়ে ক্ষুব্ধ পন্টিং

এটা কতটা ব্যয়বহুল হতে পারে? ব্রুক কিন্তু সুযোগ পেয়ে টি-টোয়েন্টির মতো খেলে সেঞ্চুরি করে দিল।

Eng vs Ind: ‘কখনওই ক্ষমা করা যায় না’, সিরাজের ক্যাচ মিস নিয়ে ক্ষুব্ধ পন্টিং

রিকি পন্টিং ও মহম্মদ সিরাজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 August 2025 13:49

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের পঞ্চম ম্যাচটি (England vs India Fifth Test) যে অবস্থায় রয়েছে, তাতে কিছুটা হলেও জয়ের পাল্লা ভারী ইংল্যান্ডের। শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ৩৫ রান, আর ভারতের প্রয়োজন চার উইকেট। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিয়ে ১০৬ রানে তৃতীয় উইকেটের পতনের পর মনে হচ্ছিল ভারত জিতে নেবে এই টেস্ট। কিন্তু এরপর হ্যারি ব্রুক ও জো রুটের ১৯৫ রানের জুটিতে ম্যাচে ফেরে ইংল্যান্ড। তবে চতুর্থ দিনের শেষ বেলায় জো রুট ও জ্যাকেব বেথেলকে হারিয়ে কিছুটা হলেও ব্যাকফুটে ওলি পোপরা।

চতুর্থ দিন মাত্র ১৯ রান করেই ফিরে যেতে পারতেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের ইনিংসের ৩৫তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বল ব্রুকের ব্যাটের টপ এজে লেগে উড়ে যায় বাউন্ডারির দিকে। কিন্তু মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ক্যাচ তালুবন্দি করলেও তাঁর পা বাউন্ডারি লাইন স্পর্শ করায় জীবন ফিরে পান ব্রুক। সেই সঙ্গে দলের খাতায় যোগ হয় মূল্যবান ছটি রান। এরপর ব্রুক ১১১ রান করে আকাশ দীপের বলে আউট হন। ব্রুক তখন আউট হলে ইংল্যান্ডের অবস্থা আরও কোণঠাসা হয়ে পড়ত।

গুরুত্বপূর্ণ সময়ে সিরাজের এই ক্যাচ মিস একদমই মেনে নিতে পারেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং (Ricky Ponting)। তিনি মনে করছেন এটা অমার্জনীয় অপরাধ, কোনও অবস্থাতেই সিরাজকে ক্ষমা করা যায় না। 

পন্টিং স্কাই স্পোর্টসকে বলেছেন, ও (সিরাজ) কী ভেবেছিলক্যাচ ধরার জন্য ওকে নড়াচড়াও করতে হয়নি। এটা কতটা ব্যয়বহুল হতে পারেব্রুক কিন্তু সুযোগ পেয়ে টি-টোয়েন্টির মতো খেলে সেঞ্চুরি করে দিল। সিরাজের প্রতি আমার কোনও সহানুভূতি নেই।” 


```