Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে হবে গুলিবর্ষণ, টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত ভারতের ‘একে ৪৭’

টিম ইন্ডিয়ার ‘একে ৪৭’ প্রস্তুত ম্যাঞ্চেস্টার শাসন করতে। হরিয়ানার ২৪ বছরের ডান হাতি পেসার অংশুল কম্বোজের মাথায় এবার হয়তো উঠতে চলেছে ভারতীয় টেস্ট ক্যাপ। 

Eng vs Ind: ম্যাঞ্চেস্টারে হবে গুলিবর্ষণ, টেস্ট অভিষেকের জন্য প্রস্তুত ভারতের ‘একে ৪৭’

অংশুল কম্বোজ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 22 July 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: অংশুল কম্বোজ (Anshul Kamboj)। নাম ও পদবির অদ্যাক্ষর মিলিয়ে একে। এদিকে ঘরোয়া ক্রিকেট খেলেন ৪৭ নম্বর জার্সি পড়ে। এক কথায় বলতে গেলে একে ৪৭ (AK 47)। টিম ইন্ডিয়ার একে ৪৭’ প্রস্তুত ম্যাঞ্চেস্টার শাসন করতে। হরিয়ানার ২৪ বছরের ডান হাতি পেসার অংশুল কম্বোজের মাথায় এবার হয়তো উঠতে চলেছে ভারতীয় টেস্ট ক্যাপ (Test Debut)। আর ওল্ড ট্র্যাফোর্ডের সবুজ বাইশ গজ ও আবহাওয়া দেখে এটা বলেই দেওযা যায় যে, টেস্ট অভিষেক হলে যে একে ৪৭ থেকে গুলিবর্ষণ হবেই।

ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজে (England vs India Test Series) ১-২ ব্যাবধানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। এদিকে আগামী কাল থেকে ম্যাঞ্চেস্টারে (Manchester) শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। তার আগে চোটের ঘনঘটায় বিব্রত মেন ইন ব্লুজ শিবির। অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডি চোট পেয়ে ছিটকে গিয়েছেন। কুঁচকির চোটের জন্য পেসার আকাশ দীপকেও সম্ভবত এই টেস্টে পাবে না ভারত। চোট রয়েছে বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়েরও। এই আবহে টিম ইন্ডিয়ার তুরুপের তাস হতে পারেন হরিয়ানার ২৪ বছরের ফাস্ট বোলার অংশুল কম্বোজ। 

কাম্বোজ অবশ্য মূল দলের অংশ ছিলেন না। তবে তৃতীয় টেস্টের পর র্শদীপ সিং অনুশীলনে চোট পেয়ে চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। এরপরই অংশুলকে ইংল্যান্ডে ডাকা হয়। এদিকে, এজবাস্টনে ১০ উইকেট নিয়ে ভারতের জয়ের কারিগর আকাশ দীপকেও সম্ভবত ম্যানচেস্টার টেস্টে পাওয়া যাবে না

এখন চতুর্থ টেস্টে ভারতের তৃতীয় পেসার হওয়ার লড়াই মূলত কম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে। প্রথম দু সেটে কৃষ্ণার খারাপ পারফরম্যান্সের পর লর্ডসে বাদ পড়েছিলেন তিনি। এদিকে চতুর্থ টেস্টের আগে অনুশীলনে যথেষ্ট নজর কেড়েছেন কম্বোজ। সোমবার অনুশীলনে তাঁকে সামলাতে যথেষ্ট বেগ পেয়েছেন ভারতীয় ব্যাটাররা। বিশেষত এই সিরিজে ফর্মে থাকা কেএল রাহুল কম্বোজের বিরুদ্ধে বারবার পরাস্ত হয়েছেন। তাই মনে করা হচ্ছে ম্যাঞ্চেস্টারেই হয়তো টেস্ট ডেবিউ হতে চলেছে হরিয়ানার এই পেসারের। যদি এমনটা হয়, তাহলে ডানহাতি এই পেসার ভারতের ৩১৮তম টেস্ট ক্যাপ হবেন।

অংশুল কাম্বোজ কে?

২৪ বছর বয়সি অংশুল গত এক বছর ধরে বিভিন্ন ফরম্যাটে নিজেকে প্রমাণ করে চলেছেন। ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল অভিষেক হয় তাঁর। নিলামে ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল মুম্বই

এরপর গত মরশুমে দলীপ ট্রফি চলাকালীন তিনি নজ কেড়ে নেন। ১৭.১২ গড়ে তিন ম্যাচে ১৬ উইকেট নিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন কম্বোজ। অনন্তপুরে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া বি ম্যাচে তিনি ৬৯ রান খরচ করে নিয়েছিলেন  উইকেট। যা ছিল টুর্নামেন্টের ইতিহাসের পঞ্চম সেরা (ফাস্ট বোলারদের দ্বিতীয় সেরা)।

এরপর তাঁর পারফরম্যান্সের একই ধারা দেখা যায় রঞ্জি ট্রফিতেও। লাহলিতে হরিয়ানার হয়ে কেরালার বিপক্ষে ১০ উইকেট শিকার করেন তিনি। ভারতের প্রথম শ্রেণির প্রতিযোগিতার ইতিহাসে তিনি মাত্র তৃতীয় খেলোয়াড়, যিনি এক ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। গত মাসে ইংল্যান্ড সফরে কাম্বোজ ইন্ডিয়ান-এ দলে ডাক পান এবং ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটি ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ফের নজর কেড়ে নেন


```