দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন আর অশ্বিন। তাঁর যুক্তি, ডিউক বল বাকি বলের চাইতে আলাদা। তার উপর ইংল্যান্ডের পরিবেশও ফিল্ডিংয়ের প্রতিকূল। ফলে ক্যাচ মিস করাটা অস্বাভাবিক কিছু নয়।

অশ্বিন ও যশস্বী
শেষ আপডেট: 25 June 2025 13:28
দ্য ওয়াল ব্যুরো: ভারতের পরাজয়ের কেন্দ্রে তিনি। সেঞ্চুরি হাঁকিয়েও খলনায়ক। দুই ইনিংস মিলিয়ে চারখানা ক্যাচ ছেড়েছেন। যা ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়। প্রায় সমস্ত সেশনে এগিয়ে থেকেও কোথায় লড়াই থেকে হারিয়ে গেল ভারত আর দিনের শেষে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিলেন বেন স্টোকসরা, এজবাস্টনের প্রস্তুতি শুরুর আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
আর কাটাছেঁড়া করার ফাঁকে উঠে আসছে ফিল্ডিং বিপর্যয়—দফায় দফায় ক্যাচ ফস্কানো। একা যশস্বী জয়সওয়ালই চারখানা সহজ সুযোগ ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় উঠেছে, সুনীল গাভাসকারের মতো প্রাক্তনীরাও তেড়ে সমালোচনা করছেন। কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান পাশে দাঁড়ালেও ক্ষোভের আঁচ এড়াতে পারছেন না যশস্বী।
যদিও এই দুর্দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন আর অশ্বিন। তাঁর যুক্তি, ডিউক বল বাকি বলের চাইতে আলাদা। তার উপর ইংল্যান্ডের পরিবেশও ফিল্ডিংয়ের প্রতিকূল। ফলে ক্যাচ মিস করাটা অস্বাভাবিক কিছু নয়। অশ্বিন বলেন, ‘স্লিপে ক্যাচ নিয়ে কিছু কথা বলি। আমাদের একটা বিষয় বুঝতে হবে। এখন ইংল্যান্ডে ঠান্ডা। তার উপর ডিউক বলে খেলা হচ্ছে। এই দুই বিষয় ধাতস্থ হতে সময় প্রয়োজন। এসজি বল যেমন হাতে সুন্দর গ্রিপ হয়। কোকাবুরা বেশ ছোট। কিন্তু ডিউক বল বেশি শক্ত এবং ফিল্ডিংয়ের নজরে বড়ও বটে। ফলে ক্যাচ ধরা সহজ নয়।’

<strong>ডিউক বল</strong>

<strong>কোকাবুরা</strong>

<strong>এসজি বল</strong>
হিসেব বলছে, দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে ভারতীয় ফিল্ডাররা দশখানা ক্যাচ মিস করেছেন। যার মধ্যে যশস্বী জয়সওয়াল একাই ছেড়েছেন চারখানা! চারটি সুযোগই গুরুত্বপূর্ণ সময়ে হাতছাড়া হয়েছে।
১. প্রথম ইনিংসে: বেন ডাকেটকে ১১ রানে (যিনি শেষমেশ ৬২ করেন)।
২. অলি পোপকে ৬০ রানে (যিনি ১০৬ করে আউট হন)।
৩. হ্যারি ব্রুককে ৮৩ রানে (৯৯ রান করেন)।
৪. দ্বিতীয় ইনিংসে বেন ডাকেটকে ৯৭ রানে (যিনি ১৪৯ তোলেন)।