গম্ভীরের নেতৃত্বে ভারত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়েছে। ফলাফল হয় মারাত্মক, নয়তো অত্যন্ত ভয়াবহ। তাই গম্ভীরের তাড়াহুড়ো করে পরিবর্তন আনা উচিত নয়।

গৌতম গম্ভীর
শেষ আপডেট: 26 October 2025 19:55
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচ হিসাবে (Team India Coach Goutam Gambhir) তাঁর কার্যকালে অনেক উত্থান-পতন দেখেছেন। গম্ভীরের কোচিংয়ে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৫ এশিয়া কাপ জিতেছে। তবে সেই সঙ্গে ক্ষত হিসাবে রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পরাজয়ও। এছাড়াও, শ্রীলঙ্কা ওডিআই সিরিজে ভারতকে ক্লিন সুইপ করেছে। অস্ট্রেলিয়াও এবার ওয়ানডে একদিনের সিরিজে ভারতকে হারিয়েছে।
অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের পরাজয়ের পর, প্রাক্তন ভারতীয় খেলোয়াড় কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krishnamachari Srikkanth) গৌতম গম্ভীরের কোচিং স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন। ১৯৮৩ ওডিাই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রীকান্ত বলেন, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের ফলাফল, ভাল হোক বা খারাপ, বেশ অস্বাভাবিক।
জাতীয় দলের প্রাক্তন এই ওপেনার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, "গম্ভীরের নেতৃত্বে ভারত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়েছে। ফলাফল হয় মারাত্মক, নয়তো অত্যন্ত ভয়াবহ (Either Deadly Or Extremely Horrible)। তাই গম্ভীরের তাড়াহুড়ো করে পরিবর্তন আনা উচিত নয়। সঠিক সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ভাগ্যক্রমে ইংল্যান্ডে টিকে গিয়েছে।"
এদিকে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরির প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন বলেন, রোহিত শান্ত এবং সংযত ছিলেন। সেই সঙ্গে তিনি আরও যোগ করেন, বিরাট কোহলিকে দেখে মনে হচ্ছিল তিনি নিজেকে পুরোপুরি উপভোগ করছেন।