Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গম্ভীরের ‘অলরাউন্ডার-প্রীতি’র বলি শুধু কুলদীপ নন, গোটা দলও? বিপর্যয়ের দোরগোড়ায় উঠছে প্রশ্ন

মোদ্দা বিষয়, অনেকের মতোই মঞ্জরেকরের বক্তব্য নিছক একজন বাদ পড়া খেলোয়াড়কে ঘিরে নয়, বরং একটা গোটা দলের বাছাই প্রক্রিয়া নিয়ে। যেখানে ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বল হাতে কার্যকারিতা হারিয়ে ফেলছে ভারত। 

গম্ভীরের ‘অলরাউন্ডার-প্রীতি’র বলি শুধু কুলদীপ নন, গোটা দলও? বিপর্যয়ের দোরগোড়ায় উঠছে প্রশ্ন

গৌতম গম্ভীর

রূপক মিশ্র

শেষ আপডেট: 27 July 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: চতুর্থ টেস্টের শেষ দিন। ম্যাঞ্চেস্টারের মাঠে ভারত বিপর্যয়ের মুখে। খুব বড় অঘটন না ঘটলে পরাজয় নিশ্চিত। সেটা ইনিংসে হয় না ইংল্যান্ড ফের ব্যাট করতে নামে—নজর এখন সেদিকে।

গতকাল শূন্য রানে দু’উইকেট পড়ে গিয়েছিল। প্রথম ওভারেই। তখন অনেকে ভেবেছিলেন, সব শেষ। কিন্তু তারপরেও ম্যাচে ফেরার স্বপ্ন দেখান শুভমান। সঙ্গী কেএল রাহুল। তবু, এমন ব্যাটিং লড়াইও চেপে রাখতে পারেনি এক বড় প্রশ্ন—এই দল কি সত্যিই চ্যাম্পিয়ন হওয়ার ধাতুতে গড়া?

বাকিদের সুরে সুর মিলিয়ে সওয়াল তুলেছেন সঞ্জয় মঞ্জরেকরও। চতুর্থ দিনের খেলা শেষে সোজা ভাষায় বলে দেন, ‘ভারতের বোলিং নির্বাচন খুবই দুর্বল। অলরাউন্ডার নিতে গিয়ে ওরা ম্যাচ উইনারদের বাদ দিয়েছে। এটা চলতে পারে না!’

ভারতের প্রাক্তন ক্রিকেটারের ক্ষোভের কেন্দ্রে কুলদীপ যাদব। সিরিজের একটিও ম্যাচে সুযোগ পেলেন না। অথচ এই ইংল্যান্ডকে অতীতে ঘোল খাইয়েছেন তিনি। স্পিনে ধার, গুগলিতে বুদ্ধি, উইকেট নেওয়ার আগ্রাসন—সবই আছে কুলদীপের। তবু তাঁকে বসিয়ে রাখা হয়েছে, কারণ টিম ম্যানেজমেন্ট চেয়েছে অলরাউন্ডার, যাঁরা একটু ব্যাটিং পারেন, একটু বোলিংও।

এই নিয়ে ক্ষোভ উগরে মঞ্জরেকরের জবাব, ‘ওরা বলছে ২০টা উইকেট চাই। তাহলে কুলদীপ কোথায়? যদি সত্যিই জিততে চাও, তবে অলরাউন্ডার নয়, দরকার স্পেশালিস্ট উইকেটশিকারী!’

আলোচনার সূত্রেই মধ্যে উঠে এসেছে আরও একটি নাম—শার্দূল ঠাকুর। প্রথম টেস্টে ব্যর্থ, তবু আবার সুযোগ। মঞ্জরেকরের দাবি, যে বোলার ব্যাট করতে পারেন, তাঁকে নিতে হবে—এই ভাবনাটা প্রথম একাদশ নির্বাচনের সময় টিম ম্যানেজম্যান্টের মাথায় গেঁড়ে বসেছে। এটা ভুল। এমন নীতি বদলানো উচিত!

মোদ্দা বিষয়, অনেকের মতোই মঞ্জরেকরের বক্তব্য নিছক একজন বাদ পড়া খেলোয়াড়কে ঘিরে নয়, বরং একটা গোটা দলের বাছাই প্রক্রিয়া নিয়ে। যেখানে ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বল হাতে কার্যকারিতা হারিয়ে ফেলছে ভারত। গম্ভীরের অধীনে ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হলেও, এই অলরাউন্ডারকে প্রধান্য দেওয়ার চিন্তা যদি না পাল্টায়, তাহলে শুধু এই সিরিজ নয়, আগামী দিনেও বিপর্যয় ঘনাতে পারে।


```