Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘রাজনৈতিক মন্তব্য করতে যেও না!’ সূর্যকুমারকে সতর্ক করল আইসিসি, শুনানিতে আর কী কী হল?

সবাই এখন তাকিয়ে—ফাইনালের দিকে। মাঠের ক্রিকেটই স্পটলাইট পাবে? নাকি ময়দানের বাইরের নাটক আবার ছাপিয়ে যাবে খেলার রোমাঞ্চ? উত্তর মিলবে রবিবার!

‘রাজনৈতিক মন্তব্য করতে যেও না!’ সূর্যকুমারকে সতর্ক করল আইসিসি, শুনানিতে আর কী কী হল?

সূর্যকুমার যাদব

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 September 2025 12:03

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালের আগে ভারতীয় শিবিরে বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) অভিযোগ ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) আনুষ্ঠানিকভাবে সতর্ক করল সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। বার্তা একটাই—রাজনৈতিক মন্তব্য এড়িয়ে চলো।

ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বর। ভারত-পাকিস্তান ম্যাচ জেতার পর প্রেজেন্টেশন ও প্রেস কনফারেন্সে সূর্য জয় উৎসর্গ করেছিলেন পহেলগামে সন্ত্রাসবাদী হামলার শহিদ পরিবার এবং সেনাদের প্রতি। বিশেষভাবে উঠে আসে ‘অপারেশন সিঁদুরে’র (Operation Sindoor) প্রসঙ্গ। পিসিবি অভিযোগ তোলে—এই মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক ইঙ্গিত রয়েছে।

এরপরই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের (Richie Richardson) সামনে হাজির হন ভারতীয় অধিনায়ক। সেখানে সূর্য অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দোষী নন। তবু আইসিসি তাতে গলেনি। সাফ সাফ জানিয়ে দিয়েছে—এমন মন্তব্য আর করা চলবে না। না হলে সাজা পেতে হতে পারে। আপাতত শুক্রবারের মধ্যে রিচার্ডসনের চূড়ান্ত রায় জানা যাবে। শাস্তি সতর্কবার্তা থেকে ম্যাচ ফি জরিমানা পর্যন্ত অনেক কিছু হওয়ার জোরালো সম্ভাবনা।

এদিকে, ভারত যেমন চাপে, পাকিস্তানও ছাড় পাচ্ছে না। হ্যারিস রউফ (Haris Rauf) মাঠে বিমান ভেঙে পড়ার ভঙ্গি করেছেন, সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) অর্ধশতরান উদযাপন করেছেন বন্দুক চালানোর ভঙ্গিতে। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই এই ঘটনাগুলো নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। দু’দেশের বোর্ড একে অপরের বিরুদ্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত।

এই আবহে ক্রিকেট ছাপিয়ে বারবার সামনে আসছে রাজনীতি। অথচ ব্যাট-বলেই ফোকাস থাকার কথা। ভারত ইতিমধ্যে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছে। একদিন পর পাকিস্তানও একই প্রতিপক্ষকে হারিয়ে উঠেছে চূড়ান্ত লড়াইয়ে। ফলে ২৮ সেপ্টেম্বর আবারও মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সবাই এখন তাকিয়ে—ফাইনালের দিকে। মাঠের ক্রিকেটই স্পটলাইট পাবে? নাকি ময়দানের বাইরের নাটক আবার ছাপিয়ে যাবে খেলার রোমাঞ্চ? উত্তর মিলবে রবিবার!


```