Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

৩৯ বছরেও বাজপাখির ক্ষিপ্রতা, দীনেশ কার্তিকের ফিটনেস দেখে হাঁ ক্রিকেট সমর্থকরা! ভাইরাল ভিডিও

ম্যাচের পঞ্চম ওভারে এই বিস্ময়কর ঘটনাটি ঘটে।

৩৯ বছরেও বাজপাখির ক্ষিপ্রতা, দীনেশ কার্তিকের ফিটনেস দেখে হাঁ ক্রিকেট সমর্থকরা! ভাইরাল ভিডিও

পার্ল রয়্যালসের উইকেটকিপার দীনেশ কার্তিক

শেষ আপডেট: 16 January 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে SA20 টুর্নামেন্ট। পার্ল রয়্যালস এবং MI কেপটাউনের মধ্যে দেখতে পাওয়া গেল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের পঞ্চম ওভারে এমন একটি ঘটনা ঘটল, যা দেখার পর গোটা বিশ্বের ক্রিকেট সমর্থকরা কার্যত হতবাক হয়ে যান। দীনেশ কার্তিক হাওয়ায় নিজের শরীরটা ভাসিয়ে একটা নজরকাড়া ক্যাচ নিলেন। আগুন গতির বল, ব্যাটের কানা এবং শেষপর্যন্ত কার্তিকের এক হাতে দুর্দান্ত ক্যাচ। এই ক্যাচে শুধুমাত্র MI-এর উইকেট পতন হয়নি, গোটা ম্যাচের মেজাজটাই একেবারে বদলে যায়।

দুর্দান্ত ক্যাচ নিলেন দীনেশ কার্তিক

পার্ল রয়্যালসের উইকেটকিপার দীনেশ কার্তিক SA20-র একটি ম্যাচে দুর্দান্ত ক্ষিপ্রতা দেখালেন। তাঁর গ্লাভসওয়ার্ক দেখে সকলেই হতবাক হয়ে যান। MI কেপটাউনের বিরুদ্ধে এই ম্যাচে কার্তিক এমন একটি ক্যাচ তালুবন্দি করলেন, যা দেখে সমর্থকরা তো বটেই ক্রিকেট ধারাভাষ্যকাররাও হতবাক হয়ে যান। বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে। 

ম্যাচের পঞ্চম ওভারে এই বিস্ময়কর ঘটনাটি ঘটে। দয়ান গালিমের একটি ডেলিভারি আজমতউল্লাহ ওমরজাই অন সাইডে খেলতে যান। কিন্তু বলটা তাঁর ব্যাটের বাইরের কানা লাগে। এরপর কার্তিক হাওয়ায় নিজের শরীরটা কার্যত ভাসিয়ে দেন। অবশেষে ডান হাতে ক্যাচটা তালুবন্দি করেন তিনি। বলটা কার্তিকের হাত থেকে প্রায় ফসকেই গিয়েছিল। কিন্তু, অসাধারণ ক্ষিপ্রতায় তিনি ক্যাচটা শেষপর্যন্ত ধরে নেন।

দেখে নিন সেই ভিডিও : 

প্রসঙ্গত, এই ম্যাচে MI কেপটাউন নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিল। জবাবে পার্ল রয়্যালস এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ১৫৯ রান তুলে নেয়। যদিও ব্যাট হাতে কার্তিক মাত্র ১০ রানই করতে পেরেছেন। শেষপর্যন্ত পার্ল রয়্যালস ৬ উইকেটে এই ম্যাচে জয়লাভ করেছে।


```