Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সত্যি কি কুসংস্কারের বশে ফাইনালের আগে হোটেল বদলেছিল টিম ইন্ডিয়া? জবাব দিলেন সূর্য

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য জানান, দেশের মাটিতে বিশ্বকাপ হবে জেনেই প্রস্তুতি আরম্ভ হয়। পিচ, আবহাওয়া, পরিবেশ—সব আগে থেকে মাথায় রাখা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় শক্তি দলের ভেতরের বন্ধন। 

সত্যি কি কুসংস্কারের বশে ফাইনালের আগে হোটেল বদলেছিল টিম ইন্ডিয়া? জবাব দিলেন সূর্য

টিম ইন্ডিয়া

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 March 2026 11:45

দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। নিউজিল্যান্ডকে ফাইনালে ৯৬ রানে হারিয়ে ব্যাক-টু-ব্যাক চ্যাম্পিয়ন। আর এই শিরোপাজয়ের পর সামনে এল এক চমকপ্রদ তথ্য। সেমিফাইনালের আগে মুম্বইয়ে চন্দ্রগ্রহণের কারণে অনুশীলন পিছিয়ে দিয়েছিল দল। শুধু তাই নয়, বদলে ফেলেছিল হোটেলও। কুসংস্কার নাকি কূট কৌশল—এবার সেই প্রশ্নের জবাব দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

হোটেল বদলের পিছনে কী ভাবনা?

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেন, ‘সেমিফাইনালের জন্য ওয়াংখেড়েগামী ফ্লাইটে থাকার সময় কেউ একজন হোটেল বদলানোর পরামর্শ দিল। অনেক দলই এটা করেছে। আমরা কোনও সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই যদি অন্য জায়গা থেকে কেউ জিতে থাকে, ভাবলাম, একবার চেষ্টা করে দেখা যাক।’

এই সিদ্ধান্তকে ‘কুসংস্কার’ বলে উড়িয়ে দেননি, আবার একমাত্র ভরসাও মানেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। বরং, দলের মানসিকতা বজায় রাখতে ছোট ছোট পদক্ষেপকে গুরুত্ব দিয়েছেন। শেষমেশ যার ফল এসেছে হাতেনাতে।

আমদাবাদের ‘অভিশাপ’ ঘুচল

আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম দেশের তামাম ক্রিকেটপ্রেমীর মনে অতীত-অস্বস্তির মঞ্চ। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে এই মাঠেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। এবারের টি-২০ বিশ্বকাপেও একমাত্র হার এসেছিল এই মাঠে—দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

কিন্তু ফাইনালে সেই একই ময়দানে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল সূর্য বাহিনী। দলনেতার কথায়, ‘লোকে বলছিল ভারত আমদাবাদে জিততে পারে না। ২০২৩-এর ফাইনালের পর থেকে এই কথা চালু। কিন্তু এখন দেখো—আমরা সেই স্টেডিয়ামেই জিতেছি। বুঝে গেছি, মাঠে কোনো সমস্যা নেই!’

প্রস্তুতি নিখুঁত, মন্ত্র ‘একতা’

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য জানান, দেশের মাটিতে বিশ্বকাপ হবে জেনেই প্রস্তুতি আরম্ভ হয়। পিচ, আবহাওয়া, পরিবেশ—সব আগে থেকে মাথায় রাখা হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় শক্তি দলের ভেতরের বন্ধন। তাঁর ভাষায়, ‘একে অন্যের কথা ভাবা, দলের কী দরকার সেটা বোঝা—এটাই ছিল এই টুর্নামেন্টের মন্ত্র!’ সমস্ত বাধা-বিপত্তি মুছে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের অনুভূতি কেমন? সূর্যের সরল জবাব—‘অসাধারণ লাগছে!’


```