Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ICC Player of the Month: আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় উজ্জ্বল অভিষেক, স্মৃতি!

পুরস্কার হাতে আসার পর স্মৃতির প্রতিক্রিয়া, ‘এমন সম্মান আমার জন্য এক বড় প্রেরণা। স্বীকৃতি মনে করিয়ে দেয়, দল হিসেবে আমরা ঠিক পথে এগোচ্ছি।' 

ICC Player of the Month: আইসিসির সেরা খেলোয়াড়ের তালিকায় উজ্জ্বল অভিষেক, স্মৃতি!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: একসঙ্গে দুই মঞ্চে জ্বলজ্বল করছে ভারতের নাম। পুরুষদের বিভাগে (ICC Men’s Player of the Month) অভিষেক শর্মা (Abhishek Sharma), আর মহিলাদের বিভাগে (ICC Women’s Player of the Month) স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)! দু’জনই জিতে নিলেন আইসিসির (ICC) সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের খেতাব।

অভিষেকের পুরস্কারটা এসেছে এশিয়া কাপ টি-২০ (Asia Cup T20I 2025) অভিযানে দুরন্ত সাফল্যের জন্য। টুর্নামেন্টে সাত ম্যাচে করেছেন ৩১৪ রান, গড় ৪৪.৮৫, স্ট্রাইক রেট ছুঁয়েছে ২০০! শুধু তাই নয়, সুপার ফোর শেষে রেটিং ছিল ৯৩১—যা টি–২০-র ইতিহাসে সর্বোচ্চ। সেই পারফরম্যান্সে ছাপিয়ে গিয়েছেন সতীর্থ কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও জিম্বাবোয়ের ব্রায়ান বেনেটকে (Brian Bennett)।

পুরস্কার জিতে অভিষেক বলেন, ‘এই স্বীকৃতি দারুণ অনুপ্রেরণা। ভালো লাগছে, যে আমার পারফরম্যান্স দলকে গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে সাহায্য করেছে। ইতিবাচক মানসিকতাই টিমের সাফল্যের বড় কারণ!’ তিনি আরও যোগ করেন, ‘টিম ম্যানেজমেন্টের আস্থা, সতীর্থদের সমর্থন… সব মিলিয়ে এই যাত্রা বিশেষ হয়ে উঠেছে। এই পুরস্কারটা তাঁদের সবার প্রাপ্য!’

পাশাপাশি, স্মৃতি মান্ধানা সেপ্টেম্বর মাসে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে (India vs Australia Women’s ODI Series 2025) একের পর এক ধ্বংসাত্মক ইনিংস—৫৮, ১১৭, ১২৫! মোট চার ম্যাচে তাঁর রান ৩০৮, গড় ৭৭, স্ট্রাইক রেট ১৩৫.৬৮। তৃতীয় ম্যাচে মাত্র ৫০ বলে শতরান করে গড়েছেন ভারতীয় রেকর্ড। এই ধারাবাহিকতাই টাসমিন ব্রিটস (Tazmin Brits) ও সিদরা আমিনের (Sidra Amin) মতো প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়েছে।

পুরস্কার হাতে আসার পর স্মৃতির প্রতিক্রিয়া, ‘এমন সম্মান আমার জন্য এক বড় প্রেরণা। স্বীকৃতি মনে করিয়ে দেয়, দল হিসেবে আমরা ঠিক পথে এগোচ্ছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য একটাই—দলের হয়ে জেতা!’ তিনি আরও বলেন, ‘দল যেভাবে আমাকে সমর্থন করেছে, অসাধারণ। এখন চাই, এই পারফরম্যান্স পাকাপাকিভাবে ধরে রাখতে!’

বিশাখাপত্তনমে (Vizag) মেয়েদের বিশ্বকাপে (Women’s World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮০ রানের ইনিংস দিয়েই ফর্মে ফিরেছিলেন স্মৃতি। তার পর থেকেই আগুন-ঝরানো ব্যাটিং!


```