Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এবার সিডনিতে সেঞ্চুরি! সচিনের আরও কাছে রুট, জোড়া রেকর্ড ভাঙা কি স্রেফ সময়ের অপেক্ষা?

সিডনির সেঞ্চুরি তাই শুধু আরেকটি শতরান নয়। এটা একটা বার্তা—জো রুট থামতে নারাজ। সচিন তেন্ডুলকরের টেস্ট রেকর্ডগুলোও আর ‘অস্পর্শ্য’ নয়। 

এবার সিডনিতে সেঞ্চুরি! সচিনের আরও কাছে রুট, জোড়া রেকর্ড ভাঙা কি স্রেফ সময়ের অপেক্ষা?

সচিন ও রুট

রূপক মিশ্র

শেষ আপডেট: 5 January 2026 14:59

দ্য ওয়াল ব্যুরো: সিডনির মাঠে ফের দুরন্ত ছন্দে জো রুট (Joe Root)। ১৬০ রানের ইনিংস খেলে নিজের ৪১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করলেন ইংরেজ ব্যাটার। ইংল্যান্ড অল আউট ৩৮৪ রানে। কিন্তু আর সবকিছু ছাপিয়ে দিনের গল্প জমে উঠল রুটকে ঘিরে। কারণ এই সেঞ্চুরির সুবাদে তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) টেস্ট ক্রিকেটে জোড়া মহারেকর্ডের অনেকটাই কাছাকাছি পৌঁছে গেলেন।

চলতি অ্যাশেজ সিরিজে এটি রুটের দ্বিতীয় সেঞ্চুরি। অন্য ব্যাটাররা ভাল শুরুয়াত কাজে লাগাতে না পারলেও, রুট আবার দেখালেন কেন তিনি আধুনিক যুগের সেরা ব্যাটারদের একজন।

সেঞ্চুরির তালিকায় কে কোথায় দাঁড়িয়ে?

৪১টি টেস্ট সেঞ্চুরি নিয়ে রুট এখন যৌথভাবে তিন নম্বরে। সিডনিতে এই শতরানের সৌজন্যে তিনি ছুঁয়ে ফেললেন রিকি পন্টিংয়ের (Ricky Ponting) নজির। আপাতত লাল বলের ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাটা এরকম

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar): ৫১

জ্যাক ক্যালিস (Jacques Kallis): ৪৫

রিকি পন্টিং (Ricky Ponting): ৪১

জো রুট (Joe Root): ৪১

সংখ্যা দেখলেই বোঝা যায়, রুটের সামনে আসল বাধা দু’জনক্যালিস ও সচিন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটারকে ছুঁতে দরকার আরও ৫টি সেঞ্চুরি। আর সচিনকে টপকাতে চাই কমপক্ষে আরও ১০!

রানের লড়াই: কত দূরে সচিন?

শুধু সেঞ্চুরি নয়, টেস্টে মোট রানের নিরিখেও রুট ধীরে ধীরে ঐতিহাসিক জায়গায় পৌঁছচ্ছেন। এই মুহূর্তে তাঁর টেস্টে রান ১৩,৯৩৭। তালিকার শীর্ষে সচিনের ১৫,৯২১। অর্থাৎ, ব্যবধান ১,৯৮৪ রানের। বড় শোনালেও, রুটের মতো ব্যাটারের পক্ষে হাসিল করা অসম্ভব নয়। গড়ে বছরে যদি ৭০০৮০০ রানও আসে, তাহলে আড়াই থেকে তিন বছরের মধ্যে এই ব্যবধান ঘোচানো সম্ভব।

এখানেই আসে বড় প্রশ্নফর্ম আর বয়স। রুট এখন পঁয়ত্রিশে। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখা, যত বয়স বাড়ে, তত কঠিন। তবু রুটের ব্যাটিং স্টাইলঅর্থডক্স, কম ঝুঁকিপূর্ণ, দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতাএই রেকর্ডের দৌড়ে তাঁকে ভরসা জোগাবে।

রেকর্ড ভাঙা কি সত্যিই সম্ভব?

তাত্ত্বিকভাবে দেখলে, দুই রেকর্ডই ভাঙা সম্ভব। কিন্তু বাস্তবে কাজটা সহজ নয়। ১০টা টেস্ট সেঞ্চুরি মানে অন্তত তিন-চার বছর ধরে নিয়মিত বড় ইনিংস। সঙ্গে ফিটনেস, সূচির চাপ, প্রতিপক্ষের মানসব কিছুর সঙ্গে লড়াই। তবু একটা জায়গায় রুট এগিয়ে। তিনি এখনও ইংল্যান্ডের টেস্ট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ। বড় সিরিজ, বড় সফরদল সব জায়গাতেই তাঁর উপর নির্ভরশীল। এই সুযোগ রুটকে রেকর্ডের আরও কাছে ঠেলে দিচ্ছে।

সিডনির সেঞ্চুরি তাই শুধু আরেকটি শতরান নয়। এটা একটা বার্তাজো রুট থামতে নারাজ। সচিন তেন্ডুলকরের টেস্ট রেকর্ডগুলোও আর ‘অস্পর্শ্য’ নয়। এখন সওয়াল একটাইসময় কি আদৌ রুটের পক্ষে?


```