Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্বাচনের আগে বিপাকে সিএবি, অম্বুডসম্যানের হাতে এবার টিকিট বন্টন বিতর্ক

বিচারপতি সিনহা রায়ে বলেছেন, পুরো বিষয়টি দেখছে সিএবি অম্বুডসম্যান। নিয়মিত শুনানি হচ্ছে এবং পরবর্তী শুনানির দিন ১ নভেম্বর। তাই বাদীপক্ষকে নিজেদের সমস্ত কিছু পেশ করতে হবে অম্বুডসম্যানের কাছে।

নির্বাচনের আগে বিপাকে সিএবি, অম্বুডসম্যানের হাতে এবার টিকিট বন্টন বিতর্ক

সিএবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 September 2025 15:02

দ্য ওয়াল ব্যুরো: সিএবি নির্বাচনের (CAB Election) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই হয়তো বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতির পদে দেখা যেত পারে। পাশাপাশি সিএবির বার্ষিক সাধারণ সভাও আসন্ন। কিন্তু এরই মধ্যে উত্তপ্ত সিএবি।

সিএবির আজীবন সদস্য ভূদেব মুখোপাধ্যায় (Bhudev Mukherjee) ২০২৩ বিশ্বকাপের টিকিট বন্টনে অস্বচ্ছতার অভিযো তুলে হাইকোর্টে মামলা করেছিলেন। ভূদেব অভিযোগ তুলেছিলেন, টিকিট বন্টনে (Distribution of tickets) আর্থিক দুর্নীতি হয়েছে। ২০২৩ বিশ্বকাপের টিকিট বন্টনে দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার রায় গতকাল (বুধবার) দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

বিচারপতি সিনহা রায়ে বলেছেন, পুরো বিষয়টি দেখছে সিএবি অম্বুডসম্যান (Ombudsman)। নিয়মিত শুনানি হচ্ছে এবং পরবর্তী শুনানির দিন ১ নভেম্বর। তাই বাদীপক্ষকে নিজেদের সমস্ত কিছু পেশ করতে হবে অম্বুডসম্যানের কাছে।

এর আগে সিএবির প্রাক্তন যুগ্মসচিব দেবব্রত দাসের নথিপত্রের ভিত্তিতে ওম্বুডসম্যানের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, ২০২৩ বিশ্বকাপের সময় অ্যাপেক্স কমিটির বৈঠকে ঠিক করা হয়েছিল, ছয় হাজার কমপ্লিমেন্টারি টিকিট ছাপানো হবে। কিন্তু ছাপানো হয় ১৭ হাজার টিকিট। অথচ সিএবির আজীবন সদস্যরা কোনও টিকিট পাননি। আর এরপরই কালকাতা হাইকোর্টে মামলা ঠুকে দেন সিএবির আজীবন সদস্য ভুদেব মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা।

আদালত সেই মামলাকেই পাঠিয়ে দিয়েছেন ওম্বুডসম্যানের কাছে। আর এরপরই শুরু হয়েছে চাপানউতর। চলছে দোষারোপ পাল্টা দোষারোপ পর্ব। শাসকগোষ্ঠী বলছে, আদালতে বড়সড় ধাক্কা খেয়েছেন দেবব্রত। মামলটাই খারিজ হয়ে গেল। এদিকে থেমে নেই বাদীপক্ষও। তাদের প্রশ্ন, মামলা তো সিএবির সঙ্গে ভূদেবের, সেখানে দেবব্রতর নাম কোথা থেকে এল


```