Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২৫ বছরের দীর্ঘ কেরিয়ারের সমাপ্তি, বাইশ গজকে আলবিদা জানালেন অমিত মিশ্র

ক্রিকেটের এই ২৫ বছর আমার জন্য খুবই স্মরণীয়। আমি বিসিসিআই, প্রশাসন, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাপোর্ট স্টাফ, আমার সহকর্মী খেলোয়াড় এবং পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।

২৫ বছরের দীর্ঘ কেরিয়ারের সমাপ্তি, বাইশ গজকে আলবিদা জানালেন অমিত মিশ্র

অমিত মিশ্র

সৌম্য বাগচী

শেষ আপডেট: 4 September 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন, প্রতিভা অনুযায়ী মূল্যায়ন হয়নি লেগ-স্পিনার (Leg-spinner) অমিত মিশ্রর (Amit Mishra)। জাতীয় দলেই হোক বা আইপিএলে যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। তাঁর স্পিনাস্ত্রে বহু তারকা ব্যাটার পর্যদুস্ত হয়েছেন। কিন্তু ভারতীয় দলের দরজা তাঁর সামনে বেশির ভাগ সময়ই বন্ধ থেকেছে।  

অবশেষে অমিত মিশ্র ৪২ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন (Retires from cricket)। ২৫ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের অমিত মিশ্র আইপিএলে ৩ বার হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন। এই কৃতিত্ব আইপিএলে আর কারও নেই। তবে, এখন তিনি বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগে খেলবেন কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি।

প্রাক্তন এই ভারতীয় লেগ-স্পিনার সংবাদ সংস্থা আইএনএসকে বলেছেন, "ক্রিকেটের এই ২৫ বছর আমার জন্য খুবই স্মরণীয়। আমি বিসিসিআই, প্রশাসন, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাপোর্ট স্টাফ, আমার সহকর্মী খেলোয়াড় এবং পরিবারকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভক্তদের তাঁদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানাই, যা আমার যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে। ক্রিকেট আমাকে অসংখ্য স্মৃতি এবং অমূল্য শিক্ষা দিয়েছে এবং মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত এমন একটি স্মৃতি হয়ে উঠেছে যা আমি আজীবন লালন করব।"

 হরিয়ানার এই লেগ-স্পিনার ২২টি টেস্ট, ৩৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই তিন ফরম্যাটে তাঁর উইকেট সংখ্যা যথাক্রমে ৭৬, ৬৪ এবং ১৬টি। সেই সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ৫৩৫টি প্রথম শ্রেণির উইকেট। অমিত শেষবার টিম ইন্ডিয়ার হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ২০১৬ সালে। একই বছর তিনি তাঁর শেষ টেস্টও খেলেছিলেন। তিনি শেষবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। পাশাপাশি আইপিএল তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ মরশুমে। 

অমিত মিশ্রের ক্রিকেট কেরিয়ার ক্রিকেটের ঈশ্বর শচীন তেন্ডুলকরের চেয়েও দীর্ঘ ছিল। শচীন ২০১৩ সালের ১৬ নভেম্বর ক্রিকেটে তাঁর ২৪ বছরের দীর্ঘ যাত্রা শেষ করেন, যেখানে অমিতের কেরিয়ার ২৫ বছর স্থায়ী হয়।

অমিত মিশ্রের পরিসংখ্যান

টেস্ট- ২২ ম্যাচে ৬৪৮ রান, ৭৬ উইকেট

ওয়ানডে- ৩৬ ম্যাচে ৪৩ রান, ৬৪ উইকেট

টি-টোয়েন্টি- ১০ ম্যাচে ০ রান, ১৬ উইকেট

আইপিএল- ১৬২ ম্যাচে ৩৮১ রান, ১৭৪ উইকেট


```