Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪ জুন হতে পারে বোর্ডের অ্যাপেক্স কমিটির বৈঠক, এজেন্ডায় আইপিএল সেলিব্রেশনের নিয়মাবলী

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৪ জুন একটি শীর্ষ পরিষদের সভা করার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলি খেতাব জয়ের পর সেলিব্রেশনের নতুন নিয়ম নিয়ে আলোচনা করতে পারে।

১৪ জুন হতে পারে বোর্ডের অ্যাপেক্স কমিটির বৈঠক, এজেন্ডায় আইপিএল সেলিব্রেশনের নিয়মাবলী

আরসিবির বিজয় সেলিব্রেশন

শেষ আপডেট: 12 June 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ২০২৫ আইপিএল জিতে অধরা মাধুরীর স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (2025 IPL Champion RCB)। এরপর ৪ জুন ভিকট্রি সেলিব্রশনের (Victory Celebration) আয়োজন করেছিল আরসিবি কর্তৃপক্ষ। চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswami Stadium) সেদিন উপস্থিত হয়েছিলেন প্রায় তিন লক্ষ আরসিবি সমর্থক। কিন্তু পরিকাঠামো ঠিক না থাকায় ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

সেই দিনের ঘটনায় পদদলিত (Stampede) হয়ে মারা গিয়েছিলেন ১১ জন সমর্থক। গুরুতর জখম হয়েছিলেন ৫৬ জন। এই ঘটনার পর কর্ণাটক সরকার ও আরসিবি কর্তৃপক্ষের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করে প্রতিক্রিয়া। এমনকি বিসিসিআইয়ের (BCCI) উপর ক্ষোভ প্রকাশ শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে, কেন বেঙ্গালুরুকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে না বা শাস্তি দেওয়া হচ্ছে না?

চারদিক থেকে সমালোচনার ঝড় বইছে দেখে এবার কিছুটা হলেও নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৪ জুন একটি শীর্ষ পরিষদের সভা (Apex Council Meeting) করার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলি খেতাব জয়ের পর সেলিব্রেশনের নতুন নিয়ম নিয়ে আলোচনা করতে পারে।

বোর্ডের একটি সূত্র এএনআইকে জানিয়েছেবিসিসিআই ১৪ জুন আইপিএল উদযাপন নিয়ে আলোচনা করতে এবং নতুন নিয়ম তৈরি করতে একটি শীর্ষ পরিষদের সভা ডাকবে। সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে পারে

৪ জুনের মর্মান্তিক ঘটনার পর এফআইআর দায়ের করা হয়েছে কর্ণাটক পুলিশ, কর্ণাটক ক্রিকেট বোর্ডের প্রশাসনিক কমিটি, আরসিবি-সহ অন্যান্যদের বিরুদ্ধে

১৪ জুনের বৈঠক সম্পর্কে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সেখানে প্রধান আলোচ্য বিষয় থাকবে, কী করে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারে। এই বিষয়ে কী কী পদ্ধতি আনা যেতে পারে সেই নিয়েও হবে আলোচনা। আইপিএল জয়ের সেলিব্রেশন নিয়ে নতুন কিছু শর্তও আনা হতে পারে বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে। তবে আরসিবিকে নিষিদ্ধ করা বা শাস্তির আওতায় যে আনা হবে না, তা বোর্ড সাফ জানিয়ে দিয়েছে।


```