Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বোল আউটের ভিডিও প্রকাশ বিজেপির, একটা টার্গেটেও হিট করতে পারে না

টি-টোয়েন্টি স্টাইলেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের একটি ভিডিও প্রকাশ করে গেরুয়া শিবির এমন ঠোকা ঠুকল যে নেটিজেনদের হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা। বিজেপি তাদের পোস্টে লিখেছে, একটা টার্গেটেও হিট করতে পারে না পাকিস্তান।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বোল আউটের ভিডিও প্রকাশ বিজেপির, একটা টার্গেটেও হিট করতে পারে না

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের বোল আউটের সেই দৃশ্য

শেষ আপডেট: 16 May 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান (India-Pakistan) সাম্প্রতিক আবহে পাকিস্তান কিছু অদ্ভুত দাবি করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে সেনাকর্তাদের দাবি, ভারতের বিরুদ্ধে নাকি জিতেছেন তাঁরাই। পাক সেনাবাহিনী নাকি ভারতের অনেক ড্রোন, জেট প্লেন ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের সোশ্যাল মিডিয়াতেও এরকম সব আজব দাবি করা হয়েছে। যদিও এআই ইমেজ ছাড়া এই দাবির সাপেক্ষে কোনও প্রমাণই দিতে পারেনি তারা।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি (BJP) এবার মজার ছলে বেশ ঠুকে দিল পাকিস্তানকে। টি-টোয়েন্টি স্টাইলেই ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের একটি ভিডিও প্রকাশ করে গেরুয়া শিবির পাকিস্তানকে এমন ঠোকা ঠুকল যে নেটিজেনদের হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার অবস্থা। 

বিজেপি তাদের পোস্টে লিখেছে, একটা টার্গেটেও (Target) হিট করতে পারে না পাকিস্তান। সঙ্গে দিয়েছে ২০০৭ টি-টোয়েন্টি (2007 T-20 Worl Cup Video) বিশ্বকাপের একটি ঘটনার ভিডিও। 

বিজেপি অপারেশন সিঁদুর (Operation Sindoor) সঙ্গে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনার তুলনা টেনে বুঝিয়ে দিলটার্গেটে হিট করার ক্ষেত্রে পাকিস্তান এখনও আগের মতোই অদক্ষ। 

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ স্টেজে (Group Stage) মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান (India-Pakistan)। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ১৪ সেপ্টেম্বরের সেই ম্যাচে শেষ বলে রানআউট হন পাক অধিনায়ক মিসবাহ উল হক। এর ফলে ম্যাচ টাই (Tie) হয়ে যায়। তখন অবশ্য সুপার ওভার ছিল না। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় বোল আউট (Bowl Out)

বোল আউটের নিয়ম ছিল, প্রত্যেক দলেরই তিনজন বোলারকে বোলিং করতে হত এবং স্টাম্পে হিট করতে হত। ব্যাটাররা থাকতেন না। কিন্তু ভারত সেখানেও পাকিস্তানকে হারিয়েছিল। ভারতের হয়ে টার্গেটে হিট করেন বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং ও রবীন উথাপ্পা। কিন্তু পাকিস্তানের একজন বোলারও টার্গেটে হিট করতে পারেননি। ইয়াসির আরাফাত, উমর গুল এবং শাহিদ আফ্রিদির ব্যর্থতায় বোল আউটে ৩-০ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেয় ধোনির ভারত। সেবার চ্যাম্পিয়নও হয় ভারত, আর সেটাই ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের প্রথম বিশ্বকাপ।

সেই ম্যাচের ভিডি আপলোড করে পদ্ম শিবির নিজেদের এক্স হ্যান্ডেলে (Ex Handle) লিখেছে, ‘কুছ, আ্যায়সা হি থাক, Operation Sindoor’। অর্থাৎ পাকিস্তান যে এখনও টার্গেটে হিট করতে পারে না ও ট্যাকটিক্সের দিক থেকে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে, সেটাই বুঝিয়ে দিল বিজেপি।


```