Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বয়স বাড়লেও, ধার কমেনি ভুবির! হ্যাটট্রিকের তাণ্ডবে 'হাওয়া' সমালোচকরা

ম্য়াচের ১৭ ওভারে আসে এই হ্যাটট্রিক পারফরম্য়ান্স।

বয়স বাড়লেও, ধার কমেনি ভুবির! হ্যাটট্রিকের তাণ্ডবে 'হাওয়া' সমালোচকরা

ভুবনেশ্বর কুমার

শেষ আপডেট: 5 December 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো : টিম ইন্ডিয়া তথা উত্তরপ্রদেশের পেস বোলার ভুবনেশ্বর কুমার আরও একবার নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ঝাড়খণ্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক উইকেট শিকার করলেন।

ম্যাচের ১৭ ওভারে আসে এই হ্যাটট্রিক পারফরম্য়ান্স। উত্তরপ্রদেশ ক্রিকেট দলের অধিনায়ক পরপর ৩ উইকেট শিকার করেন। শেষপর্যন্ত ভুবি ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে তিনটে উইকেট শিকার করেছেন। এরমধ্যে একটি মেডেন ওভারও রয়েছে। পাশাপাশি, এই ম্যাচে ঝাড়খণ্ডকে ১০ রানে হারিয়ে দিয়েছে উত্তরপ্রদেশ।

সম্প্রতি আইপিএল মেগা নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১০.৭৫ কোটি টাকা দিয়ে ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছিল। আরসিবি-র এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। কেউ কেউ তো বলেছিলেন, ভারতীয় ক্রিকেট দলে যে বোলার সুযোগ পায় না, তাঁকে দলে নিয়ে শেষপর্যন্ত হাত কামড়াতে হবে বিরাট কোহলিদের। কিন্তু কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে! শেষপর্যন্ত সেটাই অক্ষরে অক্ষরে প্রমাণ করছেন ভুবনেশ্বর।

ইতিপূর্বে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতেন ভুবনেশ্বর কুমার। কিন্তু, মেগা অকশনের আগে তাঁকে রিলিজ করে দিয়েছিলেন কাব্যা মারান অ্যান্ড কোম্পানি। তবে একথা চোখ বন্ধ করে বলা যেতেই পারে, পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে ভুবনেশ্বর কুমার বরাবরই ভয়ঙ্কর হয়ে ওঠেন। ২০১৬ এবং ২০১৭ সালে পার্পল ক্যাপও জয় করেছিলেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের খেতাব জয়ের পিছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।


```