Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বেন স্টোকসের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে রয়েছেন ব্রিটিশ ক্রিকেটার

সঙ্গে স্টোকস আরও যোগ করেন, তাঁর বাড়ি থেকে ওই দুষ্কৃতীরা বেশ কয়েকটি মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে।

বেন স্টোকসের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে রয়েছেন ব্রিটিশ ক্রিকেটার

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস

শেষ আপডেট: 31 October 2024 16:26

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দূর্ঘটনার কবলে পড়লেন ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস। জানা গিয়েছে, তাঁর বাড়িতে মারাত্মক ডাকাতি হয়েছে। টেস্ট সিরিজ খেলার জন্য আপাতত পাকিস্তানে রয়েছেন স্টোকস। স্থানীয় সূত্রের খবর, মুখোশধারী কয়েকজন দুষ্কৃতী স্টোকসের বাড়িতে হামলা চালায়। সেইসময় বাড়িতেই ছিলেন তাঁর স্ত্রী ক্লেয়ার এবং দুই সন্তান - লেইটন এবং লিবি। গোটা পরিবারে আপাতত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনাটি গত ১৭ অক্টোবরের। মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে ব্যস্ত ছিলেন বেন স্টোকস। সেইসময় তাঁর নর্থ-ইস্ট ইংল্যান্ডের কাসল ইডেনে অবস্থিত বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতি। তারপরই শুরু হয় লুটপাট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘটনাটির কথা উল্লেখ করেন ব্রিটিশ অধিনায়ক। সঙ্গে তিনি এও জানিয়েছেন যে পরিবারের কাউকে শারীরিক নিগ্রহ করা হয়নি। তবে তাঁর স্ত্রী এই ঘটনার পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। 

সঙ্গে স্টোকস আরও যোগ করেন, তাঁর বাড়ি থেকে ওই দুষ্কৃতীরা বেশ কয়েকটি মূল্যবান জিনিসপত্র নিয়ে গিয়েছে। এরমধ্যে রয়েছে মূল্যবান অলঙ্কার এবং সংবেদনশীল জিনিসপত্র। খোওয়া যাওয়া এই জিনিসগুলো আর অন্যকিছু দিয়ে ভরাট করা যাবে না।

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নেট নাগরিকদের কাছে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক আবেদন করেছেন যে তাঁরা যেন দোষীদের ধরতে সাহায্য করেন। পাশাপাশি যে জিনিসগুলো চুরি করা হয়েছে, তার ছবিও পোস্ট করেছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার যাতে দ্রুত তদন্ত হয়, সেকারণেও আবেদন করেছেন তিনি।


```