Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিসিসিআই সমন পাঠাল রোহিতকে, বেঙ্গালুরু আসতে হবে ১৩ সেপ্টেম্বর, জেনে নিন কারণ

ফিটনেস মূল্যায়নের জন্য রোহিত শর্মাকে ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সলেন্সে রিপোর্ট করতে বলা হয়েছে।

বিসিসিআই সমন পাঠাল রোহিতকে, বেঙ্গালুরু আসতে হবে ১৩ সেপ্টেম্বর, জেনে নিন কারণ

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 August 2025 14:15

দ্য ওয়াল ব্যুরোভারতীয় ক্রিকেটে এখন আর ফিটনেসের মাপকাঠি শুধুমাত্র ইয়ো ইয়ো টেস্ট নয়। গৌতম গম্ভীর জমানায় এখন এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রঙ্কো টেস্ট। সাধারণত রাগবিতে প্রচলিত এই কষ্টকর পরীক্ষাই এখন টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সামনে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। প্রত্যেক ক্রিকেটারকেই দিতে হবে এই টেস্ট।

নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে গম্ভীরের ছাত্ররা। এখন পর্যন্ত যা খবর, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বেই অজিভূমে একদিনের সিরিজ খেলবে ভারত। তবে তার আগে ক্রিকেটারদের দিতে হবে ফিটনেস পরীক্ষা (Fitness Test), যার মধ্যে রয়েছে ব্রঙ্কো টেস্টও। বিরাট কোহলি ও রোহিত শর্মাকেও বসতে হবে এই পরীক্ষায়।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে এদিন জানা গিয়েছে, ফিটনেস মূল্যায়নের জন্য রোহিত শর্মাকে ১৩ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সলেন্সে (BCCI’s CoE) রিপোর্ট করতে বলা হয়েছে। ফিটনেস টেস্ট দেওয়ার পাশাপাশি রোহিত সেখানে ২-৩ দিন থাকবেন ও অস্ট্রেলিয়া সফরের জন্য প্রস্তুতি সারবেন।

রোহিতের বর্তমান বয়স ৩৮। পরবর্তী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে। হিটম্যানের ঘনিষ্ঠদের দাবি, সেই বিশ্বকাপে রোহিত খেলবেন। যদিও ভারতীয় নির্বাচক মণ্ডলী ও টিম ইন্ডিয়ার হেডস্যার গৌতম গম্ভীরের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে না, তাঁরা রোহিতকে নিয়ে অতদূর ভাবছেন। অনেকেই মনে করছেন, সেই পথ পরিষ্কার করতেই তাঁকে ঠেলে দেওয়া হচ্ছে ব্রঙ্কো টেস্টের মতো কঠিন পরীক্ষায়।

ব্রঙ্কো টেস্ট প্রধানত সহনশীলতা এবং গতি মাপার পরীক্ষা, যা নিউজিল্যান্ড রাগবি থেকে জনপ্রিয় হয়েছে। এতে একজন খেলোয়াড়কে ২০ মিটার, ৪০ মিটার ও ৬০ মিটার দূরত্বে বারবার শাটল রানের মতো ছুটে গিয়ে ফিরে আসতে হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাধিকবার এই কাজ করতে হয়। মাপা হয় অ্যাথলিটের স্ট্যামিনা, স্পিড এবং পুনরুদ্ধারের ক্ষমতা। ক্রিকেটে নতুন হলেও, ফিটনেসের কঠিন মানদণ্ড হিসাবে অনেক দলই একে বাধ্যতামূলক করেছে। বিরাট ও রোহিতকেও এবার এই পরীক্ষা দিতে হবে। কোহলির ফিটনেস অবশ্য এখনও যে কোনও ক্রিকেটারকে পাল্লা দেবে, কিন্তু রোহিতের ক্ষেত্রে কী হবে, সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ভারতের বর্তমান ওডিআই অধিনায়ক অবশ্য তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা কেকেআরের কোচ অভিষেক নায়ারের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।


```