Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পাত্তাই পাচ্ছেন না বাংলাদেশ, আনসোল্ড ২ তারকা ক্রিকেটার

মেগা অকশনে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই তেমন আগ্রহ দেখাল না।

পাত্তাই পাচ্ছেন না বাংলাদেশ, আনসোল্ড ২ তারকা ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট দল

শেষ আপডেট: 25 November 2024 19:16

দ্য ওয়াল ব্যুরো: আইপিএল টুর্নামেন্টে আনসোল্ড রইলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। গত মরশুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন। কেড়েছিলেন নজরও। কিন্তু, মেগা অকশনে ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই তাঁকে নিয়ে আগ্রহ দেখাল না।

প্রসঙ্গত, মুস্তাফিজুর এখনও পর্যন্ত মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেছেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং গত মরশুমে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। কিন্তু, এবার তিনি প্রাথমিকভাবে আনসোল্ড থেকে গেলেন।

পাশাপাশি বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনকেও দলে নেওয়ার আগ্রহ দেখাল না কোনও ফ্র্যাঞ্চাইজি। সম্প্রতি রিশাদ জানিয়েছিলেন যে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে চান। কারণ এই দলে সাকিব আল হাসান এবং লিটন দাসের মতো তারকা ক্রিকেটাররা খেলে গিয়েছেন। কিন্তু, কেকেআর ম্য়ানেজমেন্টও বুঝিয়ে দেয় যে মৌনং সম্মতি লক্ষণ!

প্রসঙ্গত, গত মরশুমে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমানই আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। ৯ ম্যাচে ৯.২৬ ইকোনমি রেটে তিনি ১৪ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, এবার তাঁর ভাগ্যেও শিকে ছিড়ল না।


```