Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পাকিস্তানের পর 'আড়ি' বাংলাদেশের সঙ্গেও! কোন পথে হাঁটছে BCCI?

ইতিপূর্বে, পাকিস্তানের মুখের উপরও দরজা বন্ধ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

পাকিস্তানের পর 'আড়ি' বাংলাদেশের সঙ্গেও! কোন পথে হাঁটছে BCCI?

বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি কোনও ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখাল না

শেষ আপডেট: 27 November 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো : সবেমাত্র ২০২৫ আইপিএল মেগা অকশন শেষ হয়েছে। এই নিলাম অনুষ্ঠানে একাধিক ক্রিকেটারের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। কিন্তু, বাংলাদেশের ১২ ক্রিকেটার এই নিলামে অংশগ্রহণ করলেও, ফ্র্যাঞ্চাইজিরা কাউকে দলে নেওয়ার আগ্রহ দেখাননি। এই ঘটনায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা কার্যত হতাশ হয়ে পড়েছেন।

বাংলাদেশের কোন কোন ক্রিকেটার IPL নিলামে অংশগ্রহণ করেছিলেন? 

রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদি হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজ়ুর রহমান। এরমধ্যে সাকিব, লিটন এবং মুস্তাফিজুর ছাড়া আর কারোরই অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা ছিল না।

এরমধ্যে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম নিলাম টেবিলে উঠলেও, কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। আর বাকি ১০ ক্রিকেটার নাম তো ডাকাই হল না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাংলাদেশ ক্রিকেটকে আদৌ বয়কট করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড? এর পিছনে দুটো কারণ আশঙ্কা করা হচ্ছে। আসুন, সেগুলো নিয়ে আলোচনা করা যাক।

বাংলাদেশের সংবাদপত্র 'প্রথম আলো'-য় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের আইপিএল কেরিয়ার কার্যত শেষ হয়ে গেল। সমর্থকদের একাংশ মনে করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খামখেয়ালিপনার কারণেই ভারতের আইপিএল টুর্নামেন্ট টাইগারদের সঙ্গে দুরত্ব বাড়িয়েছে। 

ঢাকা পোস্টে প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে, গত কয়েক মরশুমে দেখা গিয়েছে যে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে দেননি। আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে কিংবা আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে খেলার জন্যও সাকিব-মুস্তাফিজদের ডেকে নেওয়া হয়েছে। আর সেকারণে নাকি বিসিসিআই এবং বিসিবি-র মধ্য দুরত্ব অনেকটাই বেড়ে গিয়েছে।

অনেকে আবার মনে করছেন, এই দুরত্বের সঙ্গে ক্রিকেটের কোনও সম্পর্ক নেই। একেবারেই রাজনৈতিক কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট বাংলাদেশ রাজনীতির পট পরিবর্তন হয়েছে। তারপর থেকে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব ছিল একেবারে চোখে পড়ার মতো। বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার চালানো হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কোনও ক্রিকেটারকে দলে নিলে নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে বলেও অনেকে মনে করছেন।

ইতিপূর্বে, পাকিস্তানের মুখের উপরও দরজা বন্ধ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দ্বিপাক্ষিক সিরিজ তো দূরের কথা, আইপিএল টুর্নামেন্টেও পাক ক্রিকেটারদের নির্বাসিত করা হয়েছে। ২০০৮ সালে ২৬ নভেম্বর পাকিস্তানের সন্ত্রাসবাদীরা মুম্বইয়ে হামলা চালানোর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। আর সেকারণেই পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল টুর্নামেন্ট খেলতে আর ডাকা হয় না। এবার কি বাংলাদেশের বিরুদ্ধেও এমন নীতি গ্রহণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড? সময়ই সেই জবাব দেবে।


```