Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নেওয়া হয়নি সাকিব-মুস্তাফিজকে, IPL বয়কটের দাবি বাংলাদেশি সমর্থকদের

চলতি বছর জিও সিনেমায় মোট ৬২০ মিলিয়ন দর্শক আইপিএল টুর্নামেন্ট দেখেছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টের তুলনায় এই সংখ্যাটা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নেওয়া হয়নি সাকিব-মুস্তাফিজকে, IPL বয়কটের দাবি বাংলাদেশি সমর্থকদের

হতাশ বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা

শেষ আপডেট: 27 November 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো : ২০২৫ আইপিএল নিলামের মহাযুদ্ধে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। গত ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দা শহরে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই নিলাম অনুষ্ঠানে মোট ১২ জন বাংলাদেশের ক্রিকেটার অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের নাম নিলাম টেবিলে উঠলেও, বাকিদের ডাকাই হল না। সবথেকে বড় কথা, বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান 'আনকলড' রয়ে গেলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা যারপরনাই হতাশ হয়ে পড়েছেন।

বাংলাদেশের কোন কোন ক্রিকেটার IPL নিলামে অংশগ্রহণ করেছিলেন? 

রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদি হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজ়ুর রহমান। এরমধ্যে সাকিব, লিটন এবং মুস্তাফিজুর ছাড়া আর কারোরই অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা ছিল না।

বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একাংশ ইতিমধ্যে দাবি তুলতে শুরু করেছেন, তাঁরা নাকি আইপিএল বয়কট করবেন। এমনকী সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ব্যাপারে পোস্টও করছেন তাঁরা। তবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের এমন আচরণ নিয়ে রীতিমতো হাসাহাসি শুরু হয়ে গিয়েছে। 

এই প্রসঙ্গে আপনাদের একটা ছোট পরিসংখ্যান দিয়ে রাখি। চলতি বছর জিও সিনেমায় মোট ৬২০ মিলিয়ন দর্শক আইপিএল টুর্নামেন্ট দেখেছেন। ২০২৩ আইপিএল টুর্নামেন্টের তুলনায় এই সংখ্যাটা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ২০২৪ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ৪৭ লাখ ১ হাজার ২১১ জন। এরমধ্যে সবাই তো আইপিএল টুর্নামেন্ট দেখেন না। ভারতীয় ক্রিকেট সমর্থকদের দাবি, বাংলাদেশ ক্রিকেট সমর্থরা এই টুর্নামেন্ট যদি বয়কটও করেন, তাহলেও টুর্নামেন্টের ভিউয়ারশিপে কোনও প্রভাব পড়বে না।


```