Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফের আগুন আকাশ দীপ, দিশেহারা বাংলাদেশের ব্যাটিং ব্রিগেড

এই উইকেটে বোলাররা যদি নির্দিষ্ট লাইন এবং লেংথে বল করতে পারেন, তাহলে বিপক্ষের ব্যাটাররা চাপে পড়তে বাধ্য।

ফের আগুন আকাশ দীপ, দিশেহারা বাংলাদেশের ব্যাটিং ব্রিগেড

ভারতীয় ক্রিকেট দলের পেস ব্যাটারি আকাশ দীপ

শেষ আপডেট: 20 September 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে রীতিমতো বেকায়দায় পড়েছে বাংলাদেশ ব্যাটাররা। মাত্র ২২ রানেই তারা তিন উইকেট হারিয়ে ফেলেছে। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেন বাংলার পেস তারকা আকাশ দীপ। এছাড়া একটি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যে দ্বিতীয় দিনের লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে।

চিপক স্টেডিয়ামের উইকেট ইতিমধ্যেই যে ভেলকি দেখাতে শুরু করেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। দ্বিতীয় দিনের প্রথম সেশনে মোট সাত উইকেটের পতন হল। ৩৭৬ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। তবে বাংলাদেশ ক্রিকেট দলের টপ অর্ডার ইতিমধ্যে মুখ থুবড়ে পড়েছে। 

দিনের শুরুটা বাংলাদেশের বোলাররা বেশ ভালই করেছিলেন। মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারতের চার উইকেট পড়ে যায়। কিন্তু, তাঁরা বোধহয় ঘুণাক্ষরেও টের পাননি যে প্রত্যেকটা মুদ্রার দুটো পিঠ থাকে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রথম সেশনে ভারতীয় ব্যাটারদের যে দুর্ভোগ সহ্য করতে হয়েছে, এবার সেই ভোগান্তির পালা বাংলাদেশের। সিরাজ, বুমরাহ এবং আকাশদীপ নিজেদের দায়িত্ব একেবারে সঠিকভাবে পালন করেছেন।

এই উইকেটের উপরিভাগে সামান্য আর্দ্রতা রয়েছে। অন্তত দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে দীনেশ কার্তিক তেমনই পিচ রিপোর্ট দিয়েছিলেন। এই উইকেটে বোলাররা যদি নির্দিষ্ট লাইন এবং লেংথে বল করতে পারেন, তাহলে বিপক্ষের ব্যাটাররা চাপে পড়তে বাধ্য। আর সেটা প্রমাণিত। মাত্র ৪৫ মিনিটেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর ভারতীয় বোলাররা কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।


```