Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

সাসপেনশন কাটিয়ে দলে ফিরেই স্বমহিমায় মেসি! অন্তিম মুহূর্তের অ্যাসিস্টে রোমহষর্ক জয় মায়ামির

এই লড়াই ছিল মেসির প্রত্যাবর্তনের। অল-স্টার ম্যাচ (All-Star Game)-এ না খেলার শাস্তিবাবদ এক ম্যাচের সাসপেনশন (suspension) কাটিয়ে ময়দানে নামেন। 

সাসপেনশন কাটিয়ে দলে ফিরেই স্বমহিমায় মেসি! অন্তিম মুহূর্তের অ্যাসিস্টে রোমহষর্ক জয় মায়ামির

মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 31 July 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি ফিরলেন এবং ঝলসে উঠলেন স্বমহিমায়। গোল করলেন না ঠিকই। কিন্তু বাড়ালেন ফাইনাল পাস। লড়াই-জেতানো অ্যাসিস্ট (assist)। তাও ম্যাচের অন্তিম মুহূর্তে। আর এই ভেল্কির সুবাদে আজ, বৃহস্পতিবার, লিগস কাপ (Leagues Cup)-এর প্রথম ম্যাচে ইন্টার মায়ামি ২-১ ব্যবধানে হারাল মেক্সিকোর অ্যাটলাস (Atlas)-কে।

এই লড়াই ছিল মেসির প্রত্যাবর্তনের। অল-স্টার ম্যাচ (All-Star Game)-এ না খেলার শাস্তিবাবদ এক ম্যাচের সাসপেনশন (suspension) কাটিয়ে ময়দানে নামেন। আর গোড়া থেকেই ম্যাচের রাশ নিজের নিয়ন্ত্রণে তুলে নেন। বাড়ালেন দু-দু’টি অ্যাসিস্ট। প্রথমটি ৫৮ মিনিটে। মেসির পাস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া (Telasco Segovia)। যদিও এই লিড ধরে রাখতে পারেনি মায়ামি। ৮২ মিনিটে অ্যাটলাসের হয়ে সমতা ফেরান রিভাল্ডো লোজানো (Rivaldo Lozano)।

কিন্তু ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে অতিরিক্ত সময়ে। ৯৬ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মার্সেলো উইগান্ট (Marcelo Weigandt)। রেফারি লাইন্সম্যানের নির্দেশে হুইসল বাজিয়ে প্রথমে অফসাইডের নির্দেশ দিলেও ভিএআর (VAR) চেকের পর বোঝা যায়, গোলদাতা অনসাইড। ফলে দ্বিতীয় গোলের সৌজন্যে এগিয়ে যায় ইন্টার মায়ামি। ছিনিয়ে নেয় জয়।

চলতি মাসে মেসির অ্যাসিস্ট দাঁড়াল পাঁচে। জুলাইয়ে তিনি করেছেন আটটি গোল (goals)। এমএলএস (MLS) তাঁকে জুলাইয়ের সেরা ফুটবলারও ঘোষণা করেছে।

আজ প্রথমার্ধের লড়াই ছিল হাড্ডাহাড্ডি। দু'দলই তুল্যমূল্য সুযোগ পায়। কিন্তু গোলের দেখা মেলেনি। ইন্টার মায়ামির গোলকিপার রকো রিয়োস নোভো (Rocco Ríos Novo) তিনটি নিশ্চিত গোল বাঁচান। এর মধ্যে এদুয়ার্দো আগুইরের (Eduardo Aguirre) ব্যাকপোস্ট হেডার রুখে দেওয়া ছিল সবচাইতে দুর্ধর্ষ সেভ। প্রথমার্ধের একেবারে শেষে লুইস সুয়ারেজের (Luis Suárez) শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এই ম্যাচে ইন্টার মায়ামি জার্সি গায়ে অভিষেক হল আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পল (Rodrigo De Paul)-এর। মেসির জাতীয় দলের সতীর্থ আনুষ্ঠানিকভাবে গত সপ্তাহেই ক্লাবে যোগ দিয়েছেন।


```