Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মুখেন মারিতং, অথচ খেলায় লবডঙ্কা! বিরাটকে দেখে শেখার পরামর্শ বাবরকে

বিরাট কোহলির থেকে বাবর আজমকে শিক্ষা গ্রহণের পরামর্শও দেন।

মুখেন মারিতং, অথচ খেলায় লবডঙ্কা! বিরাটকে দেখে শেখার পরামর্শ বাবরকে

বাবর আজম এবং বিরাট কোহলি

শেষ আপডেট: 16 September 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম বর্তমানে চ্যাম্পিয়ন্স কাপ খেলতে ব্যস্ত। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বাবর। এরপর তিনি সমালোচকদের তোপের মুখে পড়েছেন। এমনকী, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও বাবর আজমকে কথা শোনাতে ছাড়ছেন না। সম্প্রতি পাকিস্তানেরই এক প্রাক্তন ক্রিকেটার বাবরের কড়া সমালোচনা করলেন এবং টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

বাবরকে কটাক্ষ ইউনিস খানের

গত কয়েকমাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের ব্যাটিং একেবারে মুখ থুবড়ে পড়েছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে ২০২৪ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাবরের ব্যাটিংয়ে কোনও উন্নতি লক্ষ্য করা যায়নি। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটেও গত ১৬ ইনিংসে বাবর আজম একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি।

আর সেকারণেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইউনিস খান বাবর আজমকে কটাক্ষ করলেন। তিনি বললেন, 'আমার মতে ক্রিকেটারদের মুখে কথা বলার চেয়ে পারফরম্যান্সের উপর বেশি জোর দেওয়া উচিত।' এখানেই থামেননি ইউনিস খান। তিনি বিরাট কোহলির থেকে বাবর আজমকে শিক্ষা গ্রহণের পরামর্শও দেন।

ইউনিস খান বললেন, 'বিরাট কোহলি নিজের ইচ্ছায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়েছেন। এবার তিনি ক্রিকেট বিশ্বে একের পর এক রেকর্ড ভাঙছেন। প্রতিটা দেশে এটাই খেলার প্রাথমিক শর্ত হওয়া উচিত। যদি নিজের মধ্যে সামান্যতম পারফরম্যান্স বাকি থাকে, তাহলে দেশের জন্য খেলা উচিত।'

ইউনিস খান মনে করেন, যত তাড়াতাড়ি সম্ভব বাবর আজমকে নিজের পারফরম্যান্স শুধরে ফেলা উচিত। বাবর যেহেতু সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, সেকারণেই ওকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। ওর থেকে দেশের ক্রিকেট সমর্থকদের প্রচুর প্রত্যাশা রয়েছে। আপাতত বাবরকে নিজের ফিটনেস এবং পারফরম্যান্সের উপর বেশি করে জোর দেওয়া উচিত।


```