Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, আজ হার মানেই খাদের কিনারায় ভারত

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। 

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার, আজ হার মানেই খাদের কিনারায় ভারত

ভারত বনাম অস্ট্রেলিয়া

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 October 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: মহিলাদের চলতি ওডিআই বিশ্বকাপে (Women’s ODI World Cup) ভারত তাদের প্রথম দুই ম্যাচে হারিয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানকে। অপেক্ষাকৃত সহজ দুই প্রতিপক্ষকে হারালেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় টপ অর্ডার ব্যাটাররা। একমাত্র কথা বলেছিল বাংলার উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের ব্যাট। লোয়ার ডাউনে নেমে তিনি ভারতকে পৌঁছে দিচ্ছিলেন সম্মানজনক স্কোরে। তবে তৃতীয় ম্যাচে রিচার ৯৪ রান সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় হরমনপ্রীত ব্রিগেড। ফলে তাদের সেমিফাইনালে ওঠার পথেও কাঁটা ছড়িয়ে পড়ে।

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামতে চলেছে ব্লু টাইগ্রেসেস। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক অ্যালিসা হিলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে দল নিয়ে ভারত মাঠে নেমেছিল সেই স্কোয়াড নিয়েই এদিন নামতে চলেছে টিম ইন্ডিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দেশের মাটিতে ১-২ ব্যবাধানে হেরেছে ভারত। সেই সিরিজে দুরন্ত ফর্মে থাকা ওপেনার স্মৃতি মান্ধানা চলতি বিশ্বকাপে নিজের সঙ্গে লড়াই করছেন। ভাল শুরু করেও আউট হয়ে যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর ব্যাট কথা না বললে ভারত সমস্যায় পড়তে পারে। অধিনায়ক হরমনপ্রীত ও জেমাইমা রড্রিগেজের অবস্থা তথৈবচ। একমাত্র ভরসা জোগাচ্ছেন রিচা ও কিছুটা হারলিন দেওল ও আমনজ্যোৎ কউর। তবে রিচাকে কেন লোয়ার অর্ডারে নামানো হচ্ছে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। আজকের ম্যাচে হার মানেই উইমেনস ইন ব্লুজের খাদের কিনারায় চলে যাওয়া।

ভারতের প্রথম একাদশ: প্রতিকা রাওয়ালস্মৃতি মান্ধানাহারলিন দেওলহরমনপ্রীত কউর (অধিনায়ক)জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মারিচা ঘোষ (উইকেটরক্ষক)আমনজ্যোৎ কউরস্নেহ রানাক্রান্তি গৌড়শ্রী চারাণি। 


```