উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারতীয় দলের জয়ের জন্য জোরকদমে প্রার্থনা চলছে। মন্দিরগুলিতে বিশেষ হবন ও পুজো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ক্রিকেট ভক্তরা ভারতীয় খেলোয়াড়দের ছবি সামনে রেখে প্রার্থনা করছেন।
.png.webp)
ভারতের জয়ের জন্য প্রার্থনা
শেষ আপডেট: 28 September 2025 12:58
দ্য ওয়াল ব্যুরো: আজ এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল (Asia Cup 2025 Final)। মুখোমুখি হবে দুই চির-প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পর দুই দেশের উত্তেজনা ক্রিকেট মাঠেও ছড়িয়েছে। চলিত এশিয়া কাপেও যার প্রতিফলন দেখা গিয়েছে।
চলতি এশিয়া কাপের গ্রুপ পর্ব ও সুপার ফোরে পাকিস্তানকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এবার ফাইনালে হারালে শুধু ট্রফি জেতাই নয়, পাকিস্তানের বিরুদ্ধে একই টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিকও হবে। যা আগে কখনও ঘটেনি। ভারতের জয়ের জন্য এখন প্রার্থনা করছে আসমুদ্র হিমাচল।
ভারতের জয়ের জন্য ভূস্বর্গ থেকে ভুবনেশ্বর, প্রয়াগরাজ থেকে কলকাতা, সর্বত্র চলছে ভক্তদের প্রার্থনা (Indian supporters performed prayers)। বিশেষ করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভারতীয় দলের জয়ের জন্য জোরকদমে প্রার্থনা চলছে। মন্দিরগুলিতে বিশেষ হবন ও পুজো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ক্রিকেট ভক্তরা ভারতীয় খেলোয়াড়দের ছবি সামনে রেখে প্রার্থনা করছেন। দেশ-জুড়ে বড় বড় এলইডি স্ক্রিন এবং টিভি সেটআপে ম্যাচটি দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভক্তরা। ফাইনাল ম্যাচটি নিয়ে সোশ্যাল মিডিয়া উচ্ছ্বাসে ভরে উঠেছে।
#WATCH | Uttar Pradesh: People offer prayers in Prayagraj for Team India's victory. India to take on Pakistan for its Asia Cup 2025 final today in Dubai. pic.twitter.com/FhfcfvMJyZ
— ANI (@ANI) September 28, 2025
সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, প্রয়াগরাজের মানুষ টিম ইন্ডিয়ার জয়ের জন্য একটি মন্দিরে প্রার্থনা করছেন। ভক্তরা খেলোয়াড়দের ছবি ধরে মহাদেব মন্দিরে প্রার্থনা করছেন।
VIDEO | Uttar Pradesh: Cricket fans perform havan at Varanasi's Umashankar Temple for Team India's victory in the Asia Cup Final.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/UppPJXEKeE— Press Trust of India (@PTI_News) September 28, 2025
বারাণসী থেকে একটি ভিডিও প্রকাশ পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ভক্তরা উমাশঙ্কর মন্দিরে ঢোল এবং ভারতীয় পতাকা হাতে হবন করছেন। লোকজন অপারেশন সিঁদুর-এর পোস্টার ধরে আছেন। তাঁরা বলছেন, “এই ম্যাচটিকে ক্রীড়া ইভেন্ট হিসাবে কম, মর্যাদার বিষয় হিসাবে বেশি দেখা হচ্ছে। তাই, আমরা আজ ভারতের জয় নিশ্চিত করার জন্য হবন করছি।”
VIDEO | Katra: "Team India will win Asia Cup title against Pakistan", say cricket fans on their way to Vaishno Devi Shrine.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/X3wG7C4i3N— Press Trust of India (@PTI_News) September 28, 2025
জম্মুও কাশ্মীরের কাটরা থেকে একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে লোকেরা "ভারত জিতবে" স্লোগান দিচ্ছেন। তারা "জয়কারা শেরওয়ালি মা" স্লোগানও দিচ্ছেন। জম্মুর কালী মন্দিরেওভক্তদের ভারতের জয়ের জন্য প্রার্থনা করতে দেখা গিয়েছে। লোকেরা প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে ভারতের জয়ের জন্য প্রার্থনা করছেন।