Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছেন আত্মবিশ্বাসী পাক অধিনায়ক

ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক। কিন্তু তিনি মনে হয় ভুলে গিয়েছেন যে, এটি সেই একই ভারতীয় দল যারা চলতি এশিয়া কাপে তাদের দুবার পরাজিত করেছে। 

ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছেন আত্মবিশ্বাসী পাক অধিনায়ক

সলমন আঘা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 26 September 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: সুপার ফোর পর্বে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে (Asia Cup 2025 Final) উঠেছে পাকিস্তান। এবার তাদের প্রতিপক্ষ ভারত (India vs Pakistan)। ফাইনালেই উঠেই পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা (Salman Agha) আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, ভারতকে হারিয়ে তারাই চ্যাম্পিয়ন হবেন। 

ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন পাক অধিনায়ক। কিন্তু তিনি মনে হয় ভুলে গিয়েছেন যে, এটি সেই একই ভারতীয় দল যারা চলতি এশিয়া কাপে তাদের দুবার পরাজিত করেছে। ফাইনাল ২৮ সেপ্টেম্বর (রবিবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮৪ সালে। কিন্তু প্রথম বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে জেতার পর আঘা বলেছেন, "এভাবে ম্যাচ জিতলে আমরা অবশ্যই একটি বিশেষ দল হয়ে উঠব। সবাই খুব ভাল খেলেছে। ব্যাটিংয়ে কিছুটা উন্নতির প্রয়োজন। তবে আমরা এটি নিয়ে কাজ করব। আমরা যে কাউকে হারানোর জন্য যথেষ্ট ভাল দল। আমরা রবিবার ফিরে আসব এবং জেতার চেষ্টা করব।" সেই সঙ্গে পাক অধিনায়ক তাঁর বোলারদের প্রশংসা করে বলেছেন, বোলাররা প্রথম বল থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন। 

আঘা বলেন, "শাহিন একজন বিশেষ খেলোয়াড়। দল তার কাছ থেকে যা চায়সে তাই করে। আমি তার জন্য খুব খুশি। আমরা ১৫ রান কম করেছিলাম। শুরুতে যেভাবে আমরা বোলিং করেছি তাতে চাপ তৈরি হয়েছে। নতুন বলে আমরা ভাল বোলিং করেছি। এভাবে বল করা হলে জয় নিয়ে সংশয় থাকে না। আমাদের ফিল্ডিংও ভাল হয়েছে। কোচ মাইক হেসন আমাদের উপর কঠোর পরিশ্রম করছেন। আমরা অতিরিক্ত সেশনও নিচ্ছি। মাইক হেসন বলেছেন, যদি তুমি ফিল্ডিং করতে না পারতাহলে তোমার দলে থাকা উচিত নয়।"


```