Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আর চাই আট ছক্কা, তাহলেই আফ্রিদিকে টপকে শীর্ষ স্থানে চলে যাবেন ভারতের এই তারকা ব্যাটার

আফ্রিদিকে পিছনে ফেলতে রোহিত আট ছক্কা দূরে রয়েছেন। রোহিত এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৪৪টি ছক্কা মেরেছেন, যেখানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদি তাঁর ওয়ানডে কেরিয়ারে মোট ৩৫১টি ছক্কা মেরেছেন।

আর চাই আট ছক্কা, তাহলেই আফ্রিদিকে টপকে শীর্ষ স্থানে চলে যাবেন ভারতের এই তারকা ব্যাটার

রোহিত শর্মা

সৌম্য বাগচী

শেষ আপডেট: 21 October 2025 16:02

দ্য ওয়াল ব্যুরো: প্রায় সাত মাস পর টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমে মাত্র আট রান করে আউট হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। এতে ভারতীয় সমর্থকরা কিছুটা হতাশ হলেও তাঁরা হিটম্যানের পাশেই রয়েছেন। তাঁদের বক্তব্য হল, একটি ম্যাচ দিয়ে এরকম মহান ব্যাটারের পারফরম্যান্স বিবেচনা করা উচিত নয়। আর প্রথম ওডিআইয়ে রোহিত জশ হ্যাজেলউটের যে বলে আউট হয়েছেন, বিশ্বের কোনও ব্যাটারই হয়তো নিজেকে বাঁচাতে পারতেন না।  

অস্ট্রেলিয়া-ভারত চলতি ওডিআই সিরিজের প্রথম ম্যাচে পার্থে রোহিত ব্যর্থ হলেও, তিনি একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ২৩ অক্টোবর অ্যাডিলেডে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে খেলা হবে। তিন ম্যাচের সিরিজে ভারতীয় দল ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। অ্যাডিলেডে রোহিত ভেঙে দিতে পারেন পাকিস্তানের শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি বিশেষ রেকর্ড।

১৯ অক্টোবর প্রথম ওয়ানডেতে সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন রোহিত এবং বিরাট কোহলি। এই দুই কিংবদন্তি ব্যাটার ২২৩ দিন পর ভারতের হয়ে খেলেন। তবে, প্রথম ম্যাচে তাঁদের পারফরম্যান্স ছিল যথেষ্ট হতাশাজনক। রোহিত এবং কোহলি আধ ঘণ্টাও ক্রিজে থাকতে পারেননি। রোহিত ১৪ বলে একটি চারের সাহায্যে আট রান করে আউট হন।

তবে, গোটা ক্রিকেট-বিশ্ব জানে হিটম্যান রোহিত তাঁর দিনে যেকোনও বোলিং আক্রমণ ধ্বংস করতে পারেন। রোহিত একটি ম্যাচে ভাল নাও করতে পারেন, তবে পরের ম্যাচে তিনি শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারেন, এই বিশ্বাস সকলের মধ্যেই রয়েছে। 

অজি সফরে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও রোহিতের ব্যাট যদি কাজ শুরু করে, তাহলে তিনি আফ্রিদির ওয়ানডেতে সর্বাধিক ছক্কা (Sixes) মারার সর্বকালের রেকর্ডও ভেঙে ফেলতে পারেন। আফ্রিদিকে পিছনে ফেলতে রোহিত আট ছক্কা দূরে রয়েছেন। রোহিত এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৪৪টি ছক্কা মেরেছেন, যেখানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদি তাঁর ওয়ানডে কেরিয়ারে মোট ৩৫১টি ছক্কা মেরেছেন। শুধু তাই নয়, রোহিতের ওয়ানডেতে ৩৫০টি ছক্কা মারার দ্বিতীয় ব্যাটার হওয়ার সুযোগও রয়েছে।


```