Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেঘ সরতেই ঝলসে উঠলেন আকাশ! জোড়া ঝটকায় পাঁজর ভাঙল ইংল্যান্ডের, জিততে দরকার ৫ উইকেট

আজ ২১তম ওভারে ব্রুককে আউট করতে আকাশ দীপ বেছে নেন বিষাক্ত ইনসুইং। এলবিডব্লুর আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেও ডিআরএস নেন ইংরেজ ব্যাটার। যদিও তাতে লাভের লাভ হয়নি।

মেঘ সরতেই ঝলসে উঠলেন আকাশ! জোড়া ঝটকায় পাঁজর ভাঙল ইংল্যান্ডের, জিততে দরকার ৫ উইকেট

টিম ইন্ডিয়া

শেষ আপডেট: 6 July 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: সকালের শুরুটা ভাল হয়নি। ভোর থেকে আকাশের মুখ ভার। তারপর ঝেঁপে বৃষ্টি। ম্যাচের সময় এগিয়ে এলেও পরিস্থিতি কোনও পরিবর্তন নেই। যখন মনে হচ্ছে, ম্যাচের পঞ্চম তথা শেষদিন পণ্ড হতে চলেছে, টেস্ট ড্র ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা ঠিক তখনই কালো মেঘ মুছে যায়। সূর্য ঝিলিক দিয়ে ওঠে।

দিনের নির্ধারিত ওভার সংখ্যা ৯০। কিন্তু বৃষ্টি এসে বাধ সাধার কারণে তা কমিয়ে ৮০ করা হয়। আর বল হাতে মাঠে নেমেই কালকের ফর্ম ধরে রাখেন আকাশ দীপ। জসপ্রীত বুমরাহ না নামলে যাঁর খেলাই হত না, তিনিই পরপর দুটো উইকেট তুলে ভারতকে জয়ের দোরগোড়ায় টেনে এনেছেন। বিপজ্জনক অলি পোপ এবং হ্যারি ব্রুক—দুজনকেই ড্রেসিং রুমে ফেরান আকাশ। একশোর গণ্ডি পেরিয়ে ইংল্যান্ডের স্কোর আপাতত ১১০। অর্ধেক খেলোয়াড় ড্রেসিং রুমে। ঐতিহাসিক টেস্ট জিততে ও সিরিজে সমতা ফেরাতে শুভমানদের দরকার আর পাঁচ উইকেট।

আজ ২১তম ওভারে ব্রুককে আউট করতে আকাশ দীপ বেছে নেন বিষাক্ত ইনসুইং। এলবিডব্লুর আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেও ডিআরএস নেন ইংরেজ ব্যাটার। যদিও তাতে লাভের লাভ হয়নি। এর দু’ওভার আগে বল করতে এসে অলি পোপকেও ড্রেসিংরুমে ফেরান আকাশ দীপ। পিচের বাউন্স বুঝতে না পারার মাশুল দেন পোপ।

ক্রিজে এই মুহূর্তে বেন স্টোকস। ৩২ বলে ১০ রানে অপরাজিত। অন্যদিকে ১৯ বলে ১৭ রানে তাঁর সঙ্গী স্মিথ। ড্রিঙ্কস ব্রেক শুরু হয়েছে। বিরতির পর কি একই কায়দায় ফুঁসে উঠবেন আকাশ দীপ? সাহায্য পাবেন সিরাজের? নাকি স্টোকসের রক্ষণে আটকে যাবে জয়ের আশা? বরুণদেব বাধ সাধবেন না তো? এমনই অনেক প্রশ্নের জবাব মিলবে পরের সেশনে।


```