Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সিডনি টেস্টের আগেই 'দুঃসংবাদ' দিলেন গম্ভীর, হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকরা

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে।

সিডনি টেস্টের আগেই 'দুঃসংবাদ' দিলেন গম্ভীর, হতাশ ভারতীয় ক্রিকেট সমর্থকরা

ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর

শেষ আপডেট: 2 January 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো : সিডনি টেস্টে খেলবেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার আকাশ দীপ। পিঠে চোটের কারণে তিনি চলতি বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া সিডনি টেস্টের আগে সাংবাদিক বৈঠক করতে এসে এই 'দুঃসংবাদ' ভারতীয় ক্রিকেট সমর্থকদের দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর।

প্রসঙ্গত, এই সিরিজে ব্রিসবেন এবং মেলবোর্ন টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। জোড়া টেস্ট ম্যাচে তিনি মোট ৫ উইকেট শিকার করেছেন। তবে একথাও অস্বীকার করা যাবে না যে কপালও বেশ খানিকটা খারাপই ছিল। কারণ তাঁর বলে বেশ কয়েকটা ক্যাচ ড্রপ করেছেন ভারতীয় ফিল্ডাররা।

গৌতম গম্ভীর বললেন, 'আকাশ দীপের পিঠে সমস্যা রয়েছে। সেকারণে ও খেলতে পারবে না।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, উইকেট দেখার পরই টিম ইন্ডিয়ার প্রথম একাদশ চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ২৮ বছর বয়সি এই ডানহাতি পেসার গত ২ টেস্ট ম্যাচে মোট ৮৭.৫ ওভার বল করেছেন। আশঙ্কা করা হচ্ছে, অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে এই চোট অনেকটাই গুরুতর হতে পারে। অস্ট্রেলিয়ার মাঠে শক্ত মাটির কারণে ভারতীয় পেস বোলারদের হামেশাই হাটু, গোড়ালি এবং পিঠে চোট লেগেছে। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, হর্ষিত রানা কিংবা প্রসিদ্ধ কৃষ্ণাকে শেষ টেস্ট ম্যাচের প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে।

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল আপাতত ১-২ ব্যবধানে পিছিয়ে পড়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই শেষ ম্যাচটা যে কোনও মূল্যে জিততেই হবে।


```